1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হবে, জানিয়ে দিলো এআই - আজকের কাগজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁয় চার হাজার ট্যাপেন্টাডল উদ্ধার,পাঁচ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক সালমান মুক্তাদির ইস্যুতে মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার দখলবাজি-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ : বিপ্লব কুমারের সম্পদ বিবরণী দাখিলের আদেশ আওয়ামী লীগের স্টাইলে বক্তব্য দিচ্ছে বিরোধী দল : মুক্তিযুদ্ধমন্ত্রী সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’; জানুয়ারিতে সংশোধন বিল, পাস হলেই গণভোট চরফ্যাশনে ব্যবসায়ীর গলা ও পেট কাটা মরদেহ উদ্ধার, সন্দেহভাজন নারীকে পিটিয়ে গুরুতর আহত, ঘরে বিক্ষুব্ধ জনতার আগুন

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হবে, জানিয়ে দিলো এআই

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ জুন, ২০২৬ ১০:০৯ পিএম
শেয়ার করুন

২০২৬ বিশ্বকাপের শেষ ৩২ নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে নকআউট পর্বে লিওনেল স্কালোনির দলের প্রতিপক্ষ কে হবে, সেটি এখনও চূড়ান্ত হয়নি। সেই উত্তর মিলবে ‘এইচ’ গ্রুপের শেষ দুই ম্যাচ শেষে।

শনিবার (২৭ জুন) ভোর ৬টায় ‘এইচ’ গ্রুপের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে স্পেন মুখোমুখি হবে উরুগুয়ের, আর কেপ ভার্দে খেলবে সৌদি আরবের বিপক্ষে। চারটি দলেরই এখনও পরবর্তী পর্বে ওঠার গাণিতিক সম্ভাবনা থাকায় ম্যাচ দুটি নিয়ে বাড়তি উত্তেজনা তৈরি হয়েছে।

ম্যাচ দুটির সম্ভাব্য ফল জানতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর বিশ্লেষণ করা হলে, সেখানে স্পেনকে উরুগুয়ের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের সম্ভাব্য দল হিসেবে দেখানো হয়েছে।এআইয়ের বিশ্লেষণ অনুযায়ী, এখন পর্যন্ত পারফরম্যান্স বিবেচনায় স্পেনই গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল। সৌদি আরবকে বড় ব্যবধানে হারানোর পাশাপাশি দলটি ধারাবাহিক ফুটবল খেলেছে। অন্যদিকে উরুগুয়ে টুর্নামেন্টজুড়েই ছন্দহীন ছিল এবং নানা অনিশ্চয়তা নিয়ে শেষ ম্যাচে নামছে।

অন্য ম্যাচে কেপ ভার্দেকে ১-০ গোলে সৌদি আরবকে হারানোর সম্ভাবনা দেখিয়েছে এআই। আফ্রিকার দলটি ইতোমধ্যেই স্পেন ও উরুগুয়ের বিপক্ষে ড্র করে চমক দেখিয়েছে। বিপরীতে সৌদি আরব কয়েকটি ম্যাচে এগিয়ে থেকেও সুবিধা ধরে রাখতে পারেনি।

এই দুই পূর্বাভাস সত্যি হলে স্পেন গ্রুপ চ্যাম্পিয়ন হবে এবং কেপ ভার্দে রানার্সআপ হিসেবে শেষ ৩২-এ উঠবে।

সেক্ষেত্রে ৩ জুলাই মায়ামিতে অনুষ্ঠিত রাউন্ড অব ৩২-এর ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে কেপ ভার্দে। কাগজে-কলমে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাই ফেবারিট থাকবে। তবে গ্রুপ পর্বে স্পেন ও উরুগুয়ের মতো শক্তিশালী দলের বিপক্ষে কেপ ভার্দের পারফরম্যান্স প্রমাণ করেছে, তাদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

তথ্যসূত্র: টিওয়াইসি স্পোর্টস

এই বিভাগের আরো খবর