1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নির্বাচনের ওপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ : কুমিল্লায় ইসি আনোয়ারুল - আজকের কাগজ
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম:
ক্যাশলেস ক্যাম্পাস দাবির প্রায় দেড় বছর: রুয়েটে পেমেন্ট অটোমেশন বাস্তবায়নে ধীরগতি নওগাঁয় বিএনপি নেতার বিরুদ্ধে কৃষি প্রণোদনার সার নিয়ে অপপ্রচার ৮ তলা ভবন থেকে ফেলে শিক্ষার্থী হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার মেরিন ড্রাইভ সড়কে টেকনাফের হ্নীলার তিন নারী ইয়াবাসহ আটক প্রতারক চক্রের ফাঁদ থেকে উদ্ধার হলো নিখোঁজ হওয়া এক কিশোর নারী আসন: এবার ৮৮ শতাংশ প্রার্থী উচ্চশিক্ষিত, স্বশিক্ষিত দু’জন দূরপাল্লার বাসের নতুন ভাড়ার তালিকা প্রকাশ, কোন রুটে কত ভাড়া? গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী: ডন ১৩ কোটি টাকা আত্মসাৎ, চিত্রনায়িকা পূজা চেরির বাবা কারাগারে

নির্বাচনের ওপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ : কুমিল্লায় ইসি আনোয়ারুল

মাহবুবুর রহমান মিয়াজী
  • আপডেট টাইম : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫ ৬:৩৯ পিএম
শেয়ার করুন

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, নির্বাচনের ওপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ। সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য নির্বাচন কমিশন জিহাদ ঘোষণা করেছে। দৃঢ়তার সঙ্গে বলতে চাই, আসন্ন নির্বাচনে কাউকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ১৮ কোটি মানুষের প্রত্যাশা একটি ভালো নির্বাচন।
তিনি বলেন, অতীতে আমরা বহুবার কলঙ্কিত হয়েছি, এবার সেই কলঙ্ক মুছে দিতে হবে। আমরা একটি গ্রহণযোগ্য ও সুন্দর নির্বাচন উপহার দিতে চাই।
সোমবার (১০ নভেম্বর) বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা এসব কথা বলেন।
আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নির্বাচনের আর মাত্র ৮০ থেকে ৯০ দিন বাকি। এরপরও কারো মনে যদি সন্দেহ থাকে, নির্বাচন হবে না, তাহলে সেটি ভুল ধারণা। নির্বাচন হবেই এবং তা হবে অংশগ্রহণমূলক ও স্বচ্ছ।
মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, জনগণের আস্থা অর্জনই আমাদের সবচেয়ে বড় অর্জন। নির্ভয়ে, নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন, দেশ আপনার পাশে আছে।
দিনব্যাপী এ কর্মশালায় জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাচন কর্মকর্তারা অংশ নেন। তারা মাঠপর্যায়ে দায়িত্ব পালনের সময় সম্ভাব্য চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় নিয়ে মতবিনিময় করেন। কর্মশালায় বক্তারা বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রতিটি ভোটগ্রহণ কর্মকর্তাকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। ভোটকেন্দ্রই হলো গণতন্ত্রের প্রতিচ্ছবি, তাই সেখানে সঠিক দায়িত্ব পালনে কোনো অবহেলা চলবে না।
কর্মশালায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (কুমিল্লা অঞ্চল)মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব মো. আব্দুল হালিম খান, কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার, পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *