1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নেতা-কর্মী নিয়ে প্রেসক্লাবে ইশরাক হোসেন, সংবাদ সম্মেলনে কথা বলছেন - আজকের কাগজ
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম:
রাতে স্ত্রীর কাছে ফোনে টাকা দাবি, সকালে হোটেলে মিলল শিক্ষকের লাশ ‘আমার সুইটিরে আইনা দ্যাও, আমি ওরে দেহুম’ পুলিশের ওপর হামলা করে ২৮ মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আহত এএসআই ‘সুপারভাইজার বাস চালাচ্ছিলেন’, ওভারটেক করতে গিয়ে সংঘর্ষে নিহত ১৪ এবার নাতির অস্ত্রের আঘাতে দাদার ক্ষতবিক্ষত লাশ! আটক নাতি নিখোঁজের ২৪ দিন পর শালবনে মিলল নিহত কিশোরের দেহাবশেষ, গ্রেপ্তার ২ চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশিকে নিয়ে এখন পর্যন্ত যা জানা গেছে নেশার টাকা না দেওয়ায় পাবনায় মাকে জবাই করে হত্যা, ছেলে আটক জুলাইয়ে ছাত্র-জনতা চাঁদাবাজদের জন্য রক্ত দেয়নি: ডা. শফিকুর রহমান

নেতা-কর্মী নিয়ে প্রেসক্লাবে ইশরাক হোসেন, সংবাদ সম্মেলনে কথা বলছেন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ ২:২৮ পিএম
শেয়ার করুন

জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে কথা বলছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বিএনপি নেতা ইশরাক হোসেন।

আজ সোমবার বেলা ২টার পর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন শুরু করেছেন তিনি।

সংবাদ সম্মেলনে ইশরাক বলেন, ‘দুই-তিন দিন একটি বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশি বিদেশি গণমাধ্যমে কিছুটা সত্য, কিছুটা অতিরঞ্জিত। কল্পকাহিনী বানানো হয়েছে। আমাকে টার্গেট করা হয়েছে। আমাকে হেয় করা হয়েছে। দল ও বিব্রত হয়েছে।’

অবশ্য এর আগেই আজ সকালে ফেসবুকে তিনি ঘোষণা দিয়েছিলেন, সোমবার বেলা ২টায় জাতীয় প্রেসক্লাবে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন তিনি এবং সাংবাদিকদের সামনে ঘটনার ব্যাখ্যা দেবেন।

এর আগে নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে ব্যক্তিগত অস্ত্র প্রদর্শন নিয়ে ব্যাপক সমালোচনার পরিপ্রেক্ষিতে তাঁকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে পরক্ষণেই ইশরাক হোসেন এমন খবর সঠিক নয় বলে দাবি করেন।

আজ দুপুর ২টায় বিপুল সংখ্যক নেতা-কর্মী নিয়ে জাতীয় প্রেস ক্লাবে আসেন ইশরাক হোসেন। বিপুল জনসমাগমের কারণে এ সময় প্রেস ক্লাব প্রাঙ্গণে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়। এরপর সংবাদ সম্মেলন শুরুর আগে ‘মোবাইল সাংবাদিকদের’ বের হয়ে যেতে বলা হয়। এ নিয়েও হট্টগোল হয়। একপর্যায়ে সব সাংবাদিকের উপস্থিতিতেই সংবাদ সম্মেলন শুরু করেন ইশরাক হোসেন।

এই বিভাগের আরো খবর