1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
পরকীয়া সন্দেহে স্বামীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা - আজকের কাগজ
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
ইসরাইলের আয়রন ডোম ধ্বংস করল হিজবুল্লাহ শ্বশুরবাড়ি যাওয়ার পথে এমপি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ২ খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সরানো হচ্ছে না: বাংলাদেশ ব্যাংক ভোলায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তোফায়েল আহমেদকে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করছে ইরান হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৮৮ সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা মোকাবিলায় সরকারের ‘জিরো টলারেন্স’: তথ্যমন্ত্রী হিলিতে ৩ থানার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সুজন গ্রেফতার চরফ্যাশনে হত্যা চেষ্টায় হামলায় নারীসহ আহত-৫ কুমিল্লা বিজিবির অভিযানে ১ কোটি ১৩লক্ষ টাকা মুল্যের মাদক ও চোরা চালানিপণ্য জব্দ

পরকীয়া সন্দেহে স্বামীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২১ জুলাই, ২০২৫ ২:২৯ পিএম
শেয়ার করুন

বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন— এই সন্দেহে স্বামীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছেন স্ত্রী। ভারতের ঝাড়খণ্ড জেলার সেরাইকেলা-খারসোয়ান জেলায় ঘটেছে এ ঘটনা।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ওই ব্যক্তির নাম রাজেশ কুমার মাহাথা। বেশ কিছুদিন ধরেই স্ত্রী পূজা কুমারীর সঙ্গে তার বিবাদ চলছিল। গত সপ্তাহের মঙ্গলবার তাদের অশান্তি চরমে ওঠে।

অভিযোগ, রাজেশ যখন রাতে ঘুমাচ্ছিলেন সেই সময়ে পূজা একটি হাতুড়ি নিয়ে তার উপর চড়াও হন। পর পর আঘাতের জেরে থেঁতলে যায় রাজেশের মাথা। রক্তে ভেসে যায় বিছানা। ঘটনাস্থলেই মৃত্যু হয় রাজেশের।রাজেশকে হত্যার পর সন্তানদের নিয়ে সেখান থেকে চম্পট দেন পূজা। পরের দিন রাজেশের দেহ উদ্ধার করে পুলিশ। পাশাপাশি, ঘটনাস্থল থেকেই উদ্ধার হয়েছে রক্তমাখা হাতুড়িটি।

পূজা পলাতক থাকায় স্বাভাবিকভাবেই তদন্তকারীদের সন্দেহ তার উপর গিয়ে পড়ে। এরপরই পূজার খোঁজে শুরু হয় তল্লাশি। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে দু’দিনের মধ্যেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের দাবি, জেরায় হত্যার কথা স্বীকার করে নিয়েছেন পূজা।

এই বিভাগের আরো খবর