1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রাজধানীর পল্লবীতে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত - আজকের কাগজ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
নিরাপত্তা উদ্বেগে পাকিস্তান যাচ্ছেন না জেডি ভ্যান্স: ট্রাম্প বিগত সময়ের অপরাধ অনুসন্ধানে বিচারিক কমিশন গঠন করা হবে: জবি উপাচার্য কুড়িগ্রামে ৭৬ কেজি গাঁজাসহ আটক ১ চৌদ্দগ্রামে পিআইও’র বিরুদ্ধে নামমাত্র কাজ দেখিয়ে বরাদ্দের অর্থ লুট,অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কুড়িগ্রামে বাইক চোরচক্র ধরা, ৯ গ্রেপ্তার চার দাবিতে ববি শিক্ষার্থীদের ঢাকা–কুয়াকাটা মহাসড়ক অবরোধ, জনসাধারণের ভোগান্তি রাণীশংকৈলে শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে শ্রমিকের মৃত্যু মেরিন ড্রাইভে ভাড়ায় চালিত গাড়িতে আগুন: বেঁচে গেল যাত্রীরা খাল খননের মাধ্যমে কৃষি জমি তিন ফসলিতে রূপান্তর করা হবে: আবুল কালাম এমপি খাল খননে যশোর ও সিলেটে যাচ্ছেন প্রধানমন্ত্রী

রাজধানীর পল্লবীতে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ জাকির হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৫ এএম
শেয়ার করুন

রাজধানীর মিরপুর পল্লবী থানাধীন এলাকার নাগরিকদের সমন্বয়ে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১.০০ ঘটিকায় পল্লবী থানাধীন সেতারা কনভেনশন হলে (তৃতীয় তলা) সভা অনুষ্ঠিত হয়।

এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ডিএমপি জনাব খোন্দকার নজমুল হাসান, পিপিএম (বার)।

উক্ত সভায় এলাকার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সুশীলসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা উপস্থিত থেকে, পল্লবী থানাধীন নানা সমস্যা ও সমাধান এবং করণীয় বিষয়বস্তু নিয়ে পুলিশের সাথে কথা বলেছেন এলাকাবাসী। এলাকায় মাদক, সন্ত্রাস, ইভটিজিং, ট্রাফিক সহ নানা সমস্যার কথা ডিএমপি’র অতিরিক্ত কমিশনারের বরাবর তুলে ধরেন। এছাড়াও সভায় মাদকের কিছু গুরুত্বপূর্ণ স্পটের কথা উল্লেখ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানায় এলাকাবাসী।

গত ৫ আগস্টে পর পুলিশের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে তা ফিরিয়ে আনতে এবং পুলিশকে সহযোগিতা করতে, মতবিনিময় সভায় সবকিছু সমাধানের আশ্বাস দিয়ে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার। স্বাধীন বাংলাদেশ সাম্প্রদায়িক শান্তি ও সম্প্রতি বজায় রাখার জন্য সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে, যাতে পল্লবী এলাকার জনসাধারণের মধ্যে সম্প্রদায়িক শান্তি ও সম্প্রীতি বজায় থাকে এবং যেকোনো প্রয়োজনে পুলিশের সাহায্য গ্রহণের জন্য উদ্বুদ্ধ করেন।

এ সময় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার মাকসেদুর রহমান, মিরপুর জোনের এডিসি ফারজানা, পল্লবী জোনের সহকারী কমিশনার পবন চাকমা সহ পল্লবী থানাধীন এলাকার সামাজিক ব্যক্তিবর্গ।

এ মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মিরপুর পল্লবী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *