1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
পাকিস্তানি সেনাদের গুলিতে উড়ে গেল ভারতীয় সেনা চেকপোস্ট - আজকের কাগজ
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম:
ইসরাইলের আয়রন ডোম ধ্বংস করল হিজবুল্লাহ শ্বশুরবাড়ি যাওয়ার পথে এমপি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ২ খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সরানো হচ্ছে না: বাংলাদেশ ব্যাংক ভোলায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তোফায়েল আহমেদকে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করছে ইরান হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৮৮ সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা মোকাবিলায় সরকারের ‘জিরো টলারেন্স’: তথ্যমন্ত্রী হিলিতে ৩ থানার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সুজন গ্রেফতার চরফ্যাশনে হত্যা চেষ্টায় হামলায় নারীসহ আহত-৫ কুমিল্লা বিজিবির অভিযানে ১ কোটি ১৩লক্ষ টাকা মুল্যের মাদক ও চোরা চালানিপণ্য জব্দ

পাকিস্তানি সেনাদের গুলিতে উড়ে গেল ভারতীয় সেনা চেকপোস্ট

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫ ৪:৫৯ পিএম
শেয়ার করুন

ভয়াবহ পেহেলগাম হামলার পর থেকে কাশ্মীর সীমান্তে পাকিস্তান ও ভারতের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর প্রতিরাতেই তুমুল গোলাগুলির ঘটনা ঘটে চলেছে। এতে পাকিস্তানি সেনাদের গুলিতে ভারতীয় সেনাবাহিনীর একটি চেকপোস্ট ও কয়েকটি বাঙ্কার ধ্বংস হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। সেনাবাহিনীর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ হামলায় ২৬ জন নিহতের ঘটনার পর পারমাণবিক শক্তিধর দুই প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এমন দাবি করলো পাকিস্তান। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, ভারতীয় সেনারা বিনা উস্কানিতে ছোট অস্ত্রের গুলি চালিয়ে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করলে গুলিবর্ষণ করে পাল্টা জবাব দেয় পাকিস্তান সেনাবাহিনী। ২৯-৩০ এপ্রিল গভীর রাতে ভারতীয় চেকপোস্টটি ধ্বংস করে তারা।

নিরাপত্তা সূত্রের বরাতে পাকিস্তানি গণমাধ্যমটি জানায়, পাকিস্তানের প্রতিশোধমূলক হামলায় ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের চকপুত্র পোস্টসহ বেশ কয়েকটি বাঙ্কারও কার্যকরভাবে ধ্বংস করা হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়, ভারতীয় সেনারা কিয়ানি এবং মন্ডল সেক্টরে বিনা উস্কানিতে ছোট অস্ত্রের মাধ্যমে গুলি চালায়। এরপর পাকিস্তান সেনাবাহিনী যথাযথভাবে প্রতিশোধ নেয়। একইসঙ্গে ভারতীয় হুমকিকে পুরোপুরি প্রতিহত করে।

বলা হয়, দ্রুত এবং পরিমাপিত পদক্ষেপ আগ্রাসনের মুখে পাকিস্তানের অপারেশনাল প্রস্তুতি প্রদর্শন করেছে বলেও জানায় সেনাবাহিনীর একাধিক সূত্র। এছাড়া পাকিস্তান সেনাবাহিনী সর্বদা দেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছে সূত্রটি।

প্রতিবেদনে আরও বলা হয়, ভারত ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সীমান্তবর্তী এলাকা খালি করছে এবং কাশ্মীরি মুসলমানদের ওপর নিপীড়নমূলক দমন-পীড়ন অব্যাহত রেখেছে। এর প্রেক্ষিতে পাকিস্তানি নিরাপত্তা সূত্র সতর্ক করে দিয়ে বলেছে, এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড নয়াদিল্লির অস্থিতিশীল যুদ্ধ-প্ররোচনামূলক ভঙ্গি প্রকাশ করে।

এই বিভাগের আরো খবর