1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
পাকিস্তানে গোলাগুলি, সেনা সদস্যসহ নিহত ১৭ - আজকের কাগজ
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম:
বাণিজ্য চুক্তির ৯৯ শতাংশ নিয়ে একমত ভারত-যুক্তরাষ্ট্র আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশু মৃত্যুর ঘটনায় পোস্টমর্টেম জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরাইলের আয়রন ডোম ধ্বংস করল হিজবুল্লাহ শ্বশুরবাড়ি যাওয়ার পথে এমপি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ২ খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সরানো হচ্ছে না: বাংলাদেশ ব্যাংক ভোলায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তোফায়েল আহমেদকে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করছে ইরান হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৮৮ সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা মোকাবিলায় সরকারের ‘জিরো টলারেন্স’: তথ্যমন্ত্রী হিলিতে ৩ থানার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সুজন গ্রেফতার

পাকিস্তানে গোলাগুলি, সেনা সদস্যসহ নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫ ১২:৫০ পিএম
শেয়ার করুন

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তা বাহিনীর তিনটি আলাদা অভিযানে সশস্ত্র গোষ্ঠীর কমপক্ষে ১৫ সদস্য ও দেশটির সেনাবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর বলে আজ রবিবার এক প্রতিবেদন প্রকাশ করেছে জিও নিউজ।

ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনসের (আইএসপিআর) জারি করা এক বিবৃতি অনুসারে, ‘সন্ত্রাসীদের’ উপস্থিতির খবর পেয়ে কারাক জেলায় নিরাপত্তা বাহিনী একটি গোয়েন্দা-ভিত্তিক অভিযান পরিচালনা করে। এসময় সৈন্যরা কার্যকরভাবে সন্ত্রাসীদের অবস্থান লক্ষ্য করে আক্রমণ করে এবং আটজনকে হত্যা করে।’

উত্তর ওয়াজিরিস্তান জেলায় পরিচালিত আরেকটি অভিযানে, নিরাপত্তা বাহিনীর গুলিতে চার ‘সন্ত্রাসী’ নিহত হন। তবে, উভয় পক্ষের তীব্র গুলি বিনিময়ের সময়, দুই সৈন্য- ল্যান্স নায়েক উসমান মোহমান্দ এবং সিপাহী ইমরান খান বীরত্বের সাথে লড়াই করে শহীদ হন বলেও জানানো হয়।

এছাড়া দক্ষিণ ওয়াজিরিস্তানের গোমাল জামের সাধারণ এলাকায় আরেকটি সংঘর্ষে নিরাপত্তা বাহিনী সফলভাবে আরও তিনজন ‘সন্ত্রাসীকে’  সফলভাবে নিষ্ক্রিয় করতে সক্ষম হন। আইএসপিআর আরও জানিয়েছে, এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এসব অস্ত্র ও গোলাবারুদ দিয়ে অসংখ্য হামলা চালিয়েছিল তারা। এদিকে, এসব এলাকায় যাতে আর কোনো সন্ত্রাসী লুকিয়ে থাকতে না পারে সেজন্য এলাকায় স্যানিটাইজেশন অভিযানও পরিচালিত হচ্ছে বলে জানানো হয়েছে।

এই বিভাগের আরো খবর