1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
পিএসসির ৮ ক্যাটাগরির পদে ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত - আজকের কাগজ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম:
কাস্পিয়ানের প্রতিশোধ নিতে ইউক্রেনের বন্দরে হামলার পরিকল্পনা করেছিল ইরান ১৬ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির অনুমোদন পিএসসির ৮ ক্যাটাগরির পদে ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস ভারতে পালাতে গিয়ে যেভাবে গ্রেপ্তার ডেভিড ইমন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী নিয়োগে মৌখিক পরীক্ষা ১ আগস্ট সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে চায় ঢাকা-দিল্লি: পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইগাতীতে ভাতিজার হাতে চাঁচি খুন মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আউটডোর বন্ধ করে কর্মস্থল ফাঁকি,৭ জন ডাক্তারকে শোকজ কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক ড. শামীমা নাসরিন

পিএসসির ৮ ক্যাটাগরির পদে ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুলাই, ২০২৬ ৯:৪৫ পিএম
শেয়ার করুন

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের রাজস্ব খাতভুক্ত ৮ ক্যাটাগরির পদে ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উপসচিব (প্রশাসন) মো. ওয়াশীমুল বারীর সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের রাজস্ব খাতভুক্ত ১৩তম থেকে ১৬তম গ্রেডের কম্পিউটার অপারেটর, প্রশিক্ষণ সহকারী, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, হিসাব সহকারী, কম্পিউটার মুদ্রাক্ষরিক, ডাটা এন্ট্রি অপারেটর, অভ্যর্থনাকারী ও টেলিফোন অপারেটর পদের পূর্ব নির্ধারিত ৩১ জুলাইয়ের (শুক্রবার) লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।

স্থগিতকৃত এই পরীক্ষার নতুন তারিখ ও সময় পরবর্তীতে বিপিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) বিজ্ঞপ্তি এবং এসএমএসের মাধ্যমে জানানো হবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

এই বিভাগের আরো খবর