1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
পুলিশের ঊর্ধ্বতন পদে বড় রদবদল হয়েছে - আজকের কাগজ
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

পুলিশের ঊর্ধ্বতন পদে বড় রদবদল হয়েছে

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুলাই, ২০২৪ ৩:০২ পিএম
শেয়ার করুন

পুলিশের ঊর্ধ্বতন পদে বড় ধরনের রদবদল হয়েছে। আজ রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক চারটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মো. মাহাবুর রহমান শেখ।

একটি প্রজ্ঞাপনে অতিরিক্ত আইজিপি পদের দুজনকে বদলি করা হয়েছে। আরেকটিতে বদলি করা হয়েছে পাঁচ অতিরিক্ত ডিআইজিকে।

এ ছাড়া পুলিশ সুপার পদমর্যাদার ৩২ জনকে একটি প্রজ্ঞাপনে এবং আরেকটিতে ১৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এই বিভাগের আরো খবর