1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে, যেকোনো সময় ঘোষণা: মুখ্য সচিব - আজকের কাগজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি, আইন অনুমোদন মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন সচিবের মেয়াদ বাড়ল হাটহাজারীতে দিনদুপুরে এক যুবককের উপর গুলিবর্ষণ মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা করল নারকোটিক্স খুলনায় সাংবাদিকদের ওপর গুলির ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা মিঠু গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা মাহদীসহ আটক ৩ ইরানকে সাদা পতাকা তোলার আহ্বান ট্রাম্পের, ওমানে হামলার হুমকি আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সময় লাগবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না বিচারপতি খায়রুল হক

পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে, যেকোনো সময় ঘোষণা: মুখ্য সচিব

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ ৬:৪০ পিএম
শেয়ার করুন

চলতি বছরই সরকারি চাকরিজীবীরা বর্ধিত বেতন পাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কে বি এম আব্দুর সাত্তার। তিনি জানান, নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যেকোনো সময় তা ঘোষণা হতে পারে।

রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে নবম পে-স্কেলের সুপারিশ চূড়ান্ত করে পে কমিশন। এতে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার এবং সর্বোচ্চ এক লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করা হয়। বাজেটেও ওই সুপারিশ বাস্তবায়নের কথা জানায় সরকার। তবে এখনো প্রজ্ঞাপন জারি না হওয়ায় সরকারি চাকরিজীবীদের মধ্যে হতাশা বাড়ছে।

জানা গেছে, অর্থনৈতিক সংকট ও বিচার বিভাগের বেতন-সংক্রান্ত জটিলতার কারণে পে-স্কেল বাস্তবায়নে দেরি হচ্ছে। এ জটিলতা নিরসনে সাত সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জানান, খুব দ্রুত নতুন পে-স্কেল বাস্তবায়ন করবে সরকার।

তিনি আরও জানান, সরকারের প্রথম ছয় মাস ভালোভাবেই চলছে। তবে বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলা এবং অর্থনীতি পুনরুদ্ধারকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে সরকার।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, জ্বালানি সংকটের জন্য বর্তমান সরকার দায়ী নয়। এখন প্রধান চ্যালেঞ্জ হচ্ছে অর্থনীতিকে চাঙ্গা করা।

এদিকে, ১৮০ দিনের মধ্যে মন্ত্রিসভায় রদবদল হচ্ছে কি না—এমন প্রশ্ন এড়িয়ে যান তিনি।

এই বিভাগের আরো খবর