
দেশে নেমেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বসে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় সরকারপ্রধানকে নিরাপত্তার ব্যবস্থা করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে তারেক রহমানের অফিসিয়াল ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এই তথ্য জানানো হয়।
এতে তারেক রহমানকে বলতে শোনা যায়- আপনার শরীর কেমন আছে? দোয়া করবেন।
আমার ও আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমার নিরাপত্তার জন্য আপনার পক্ষ থেকে বিভিন্ন রকম আয়োজন করেছেন, বিশেষ করে আমার নিরাপত্তার জন্য। আই অ্যাম গ্রেইটফুল। থ্যাংক ইউ সো মাচ।
Leave a Reply