1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
প্রবাসীদের ভিসা জটিলতা নিরসনে সরকারের বিশেষ সেল চালু - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

প্রবাসীদের ভিসা জটিলতা নিরসনে সরকারের বিশেষ সেল চালু

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২ মার্চ, ২০২৬ ৯:০১ পিএম
শেয়ার করুন

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতময় পরিস্থিতিতে ভিসা জটিলতায় পড়া প্রবাসী বাংলাদেশিদের সহায়তায় সরকার বিশেষ সেল চালু করেছে। সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শে‌ষে সাংবাদিকদের এ তথ্য জানান তি‌নি।
প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে অনেক প্রবাসী বাংলাদেশি দেশে এসে আটকে পড়েছেন, অথচ তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার পথে। এ সমস্যা সমাধানে একটি বিশেষ সেল খোলা হয়েছে।

তিনি বলেন, আমরা দূতাবাসগুলোর সঙ্গে যোগাযোগ করে তাদের ভিসা সমস্যার সমাধানের চেষ্টা করব। আশা করি, বিষয়টি দ্রুত সমাধান করা সম্ভব হবে।

আরিফুল হক চৌধুরী জানান, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলার ঘটনায় এখন পর্যন্ত দুইজন বাংলাদেশি নিহত এবং সাতজন আহত হয়েছেন।

মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি পর্যালোচনায় আয়োজিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নূরুল হক এবং বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *