1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
প্রয়োজন ছাড়া বিমানবন্দর সড়ক ব্যবহার না করতে অনুরোধ - আজকের কাগজ
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম:
শনিবার কক্সবাজার থেকে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইসলামী ব্যাংককে ফেইল করিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা চলছে: অর্থমন্ত্রী সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করবে সরকার: জাহেদ উর রহমান মানবপাচারে জড়িত থাকার অভিযোগে বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা দেশের ১০ জেলায় রাতের মধ্যে বজ্রবৃষ্টির শঙ্কা হামলায় নিহত খামেনির দাফনের সময় জানালো ইরান শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য বেহাল লেঙ্গুর বিল সড়কের, টেকনাফ ষ্টেশন অংশে বাড়ছে জনদুর্ভোগ ও মৃত্যুঝুঁকি হাকিমপুরে নবাগত ইউএনও জর্জ মিত্র চাকমা’র যোগদান, ফুলেল শুভেচ্ছা

প্রয়োজন ছাড়া বিমানবন্দর সড়ক ব্যবহার না করতে অনুরোধ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২ ৭:৫৬ এএম
শেয়ার করুন

ঘূর্ণিঝড় সিত্রাংয়ে প্রভাবে প্রবল বৃষ্টিপাত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের বিভিন্ন অংশে বড় বড় গর্তের কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে খিলক্ষেত উত্তরা হয়ে গাজীপুরমুখী যান চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

আজ মঙ্গলবার সকালে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, জরুরি প্রয়োজন ছাড়া খিলক্ষেত-বিমানবন্দর-উত্তরা হয়ে গাজীপুরগামী সড়ক ব্যবহার না করতে অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নগরবাসীর সুবিধার্থে এ অনুরোধ জানায় ডিএমপি ট্রাফিক উত্তরা বিভাগ।

খিলক্ষেত এলাকায় যানজটে পড়া ব্যক্তিগত এক গাড়ির চালক জানান, দুজন যাত্রীকে আনতে তার বিমানবন্দর রেলস্টেশনে যাওয়ার কথা ছিল। কিন্তু দুই ঘণ্টা ধরে খিলক্ষেত এলাকাতেই গাড়ি আটকে থাকায় গাড়ির মালিক পরে পায়ে হেঁটে চলে যান রেলস্টেশনে। কিন্তু তিনি এখননো গাড়ি নিয়ে পৌঁছাতে পারেননি।

গতকাল সোমবার রাত ৯টায় ভোলার পাশ দিয়ে বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম শুরু করে ঘূর্ণিঝড় সিত্রাং। কিন্তু সকাল থেকেই উপকূলীয় এলাকাসহ দেশের অধিকাংশ এলাকায় ছিল বৃষ্টি।

ঝড়ের বিপদ কাটার পর সকালে বৃষ্টি থামলেও রাজধানীর বিভিন্ন সড়কে জমে থাকা পানি নাগরিকদের ভোগান্তিতে ফেলেছে।

এই বিভাগের আরো খবর