1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ফায়ার সার্ভিস ট্রাফিক নিয়ন্ত্রণ করছে - আজকের কাগজ
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

ফায়ার সার্ভিস ট্রাফিক নিয়ন্ত্রণ করছে

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪ ১১:৩৫ এএম
শেয়ার করুন

ছাত্রদের সঙ্গে ঢাকাসহ সারা দেশে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স ও ভলান্টিয়াররা। ট্রাফিক পুলিশের অনুপস্থিতির কারণে ট্রাফিক ব্যবস্থা যাতে ভেঙে না পড়ে সেজন্য রাজধানীর ট্রাফিক পয়েন্টসহ সারা দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিয়োজিত আছেন তারা। 

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিস ট্রাফিক নিয়ন্ত্রণের এ কার্যক্রম পরিচালনা করছে বলে প্রতিষ্ঠানটির মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিনের নির্দেশনায় ফায়ার সার্ভিসের ট্রাফিক নিয়ন্ত্রণে এ কার্যক্রম তত্ত্বাবধায়ন করছেন পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

এ বিষয়ে এক প্রতিক্রিয়ায় তিনি জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হলো মানুষের দুঃসময়ের বন্ধু। ট্রাফিক ব্যবস্থাপনায় এখন একটা শূন্যতা বিরাজমান বিধায় আমাদের সদস্য ও ভলেন্টিয়ার এই দায়িত্ব পালনে নিয়োজিত আছেন।

উল্লেখ্য, সারা দেশের মোট ২২৭টি ট্রাফিক পয়েন্টে ৬২০ জন ফায়ার ফাইটার এবং ৫৭টি ট্রাফিক পয়েন্টে ২১৫ জন ভলান্টিয়ার ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত আছেন।

এই বিভাগের আরো খবর