1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ফেরদৌসির পদত্যাগ, আসন শূন্য ঘোষণা - আজকের কাগজ
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম:
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে নতুন ঘোষণা, বদলাবে ২ কোটি মানুষের জীবন: দুলু কালিয়াকৈরে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ফার্মেসিকে জরিমানা ঝিনাইগাতীতে এক প্রভাবশালীর বিরুদ্ধে অসহায় পরিবারের জমি দখলের অভিযোগ এক বছরের বিরতি কাটিয়ে আবারও টাইমস হায়ার র‍্যাংকিংয়ে রুয়েট শ্রেণিকক্ষে মাদ্রাসাছাত্রীকে নিপীড়নের চেষ্টার অভিযোগ, পরিচালক কারাগারে পিএসসির সুপারিশের পরও বাদ পড়াদের গেজেটের বিষয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী চাঁদাবাজি বন্ধ না হলে ভয়ঙ্কর রূপে ‘জুলাই’ ফিরবে: সেলিম উদ্দিন ফেরদৌসির পদত্যাগ, আসন শূন্য ঘোষণা ডেঙ্গুর দাপট অব্যাহত, সেপ্টেম্বরে প্রাণ গেল ১৫২ জনের আইনের শাসন প্রতিষ্ঠায় সর্বশক্তি নিয়োগ করবে বিএনপি: তারেক রহমান

ফেরদৌসির পদত্যাগ, আসন শূন্য ঘোষণা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ ৭:২১ পিএম
শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ পদত্যাগ করেছেন। তার পদত্যাগের পর বাংলাদেশ জাতীয় সংসদের ৩২৩ মহিলা আসন-২৩ শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় সংসদ সচিবালয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া এতে সই করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ এক অক্টোবর পদত্যাগ করেছেন। এর ফলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭ (২) অনুচ্ছেদ অনুযায়ী উক্ত তারিখ থেকে ৩২৩ মহিলা আসন-২৩ আসনটি শূন্য হয়েছে।

পরে বিকেল পৌনে পাঁচটার দিকে জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এক ব্রিফিংয়ে বলেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি আজ (বৃহস্পতিবার) আমার অফিসে এসে পদত্যাগ করেছেন। পদটি আজ থেকে শূন্য ঘোষণা করা হলো।

এদিকে নির্বাচন কমিশনার আব্দুর রহমালেল মাছউদ জানান, সংরক্ষিত মহিলা আসনের এমপি ফেরদৌসী আহমেদের পদ শূন্যের গেজেট প্রকাশের পর তিন মাসের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। পিআর পদ্ধতিতে কেবল মাত্র বিএনপি জোট প্রার্থী দিতে পারবে।

আর অ্যাটর্নি জেনারেল বলেন, স্বেচ্ছায় পদত্যাগ করায় সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্য ফেরদৌসি আহমেদ মিষ্টির সদস্য পদ শুন্য হবে। তবে পরবর্তী নির্বাচনে তিনি অযোগ্য হবেন না।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশের পর বৃহস্পতিবার সংরক্ষিত সংসদ সদস্য (এমপি) পদ থেকে পদত্যাগ করেন ফেরদৌসী আহমদে মিষ্টি। এদিন দুপুর পৌনে দুইটার দিকে সংসদ ভবনে এসে স্পিকারের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন তিনি।

গত বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) গুঁড়িয়ে দেওয়ার ঘটনার পর মিষ্টির পদত্যাগের সম্ভাবনার বিষয়টি সামনে আসে। ওইদিন মধ্যরাতে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

সাম্প্রতিক রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের ঘটনা এবং এর সঙ্গে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির সম্পৃক্ততার অভিযোগের মধ্যেই মিষ্টির এমপি পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত আসে সরকারপ্রধানের কাছ থেকে।

এই বিভাগের আরো খবর