
ঢাকার দক্ষিণ বনশ্রীর একটি বাসা থেকে স্কুলপড়ুয়া এক কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকালে দক্ষিণ বনশ্রীর এল ব্লকের ‘প্রীতম ভিলা’ থেকে তার লাশ উদ্ধারের তথ্য দেন খিলগাঁও থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম।
১৭ বছরের ফাতেমা আক্তার নিলি রেডিয়েন্ট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী।ফাতেমা হবিগঞ্জের লাখাই থানার বামৈন গ্রামের সজিব মিয়ার মেয়ে। বাবা-মা ও বোনের সঙ্গে ওই বাসায় থাকত সে।
পুলিশের ধারণা, তাকে হত্যা করা হয়েছে। ঘটনার সময়ে কেউ পরিবারের কেউ ‘বাসায় ছিলেন না’।
ওসি বলেন, “দুপুর দেড়টা থেকে সাড়ে ৩টার মধ্যে কোনো একসময় তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।”পুলিশের এক কর্মকর্তা বলেন, “ফাতেমার বাবা-মা এক আত্মীয়ের বাসায় বেড়াতে গেছেন। তার বোন জিমে গিয়েছিলেন, তখন সে বাসায় একাই ছিল।
“তার বাবা সজীব মিয়ার হোটেল রয়েছে, সেখানেই কাজ করা এক যুবক সেসময়ে দুপুরের খাবার খেতে বাসায় ঢুকেছিল বলে জানা গেছে। প্রাথমিকভাবে ওই যুবককে সন্দেহ করা হচ্ছে।”
বাসা ও এর আশেপাশের সিসিটিভি ভিডিও যাচাইবাছাই করার কথা বলেন ওই কর্মকর্তা।
Leave a Reply