1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বহিষ্কার করল আরও ৫২ জনকে বিএনপি - আজকের কাগজ
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা ব্যাংকক সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার গোপালগঞ্জে নারী আইনজীবীকে ঢিল ছুড়ে আঘাত করা সেই বিচারক প্রত্যাহার ইসরায়েলকে স্বীকৃতির শর্তেই সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প মিরপুর বিআরটিএতে অভিযান, আটক ৮ টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তি নিয়ে মতবিনিময় সভায় হামলা-ভাঙচুর, আহত কয়েকজন কালিয়াকৈরে বন্যপ্রাণী অপরাধ দমনে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত বাল্যবিয়ে রোধে ৭৩ যুব সংগঠনের নজির কুড়িগ্রামে টেকনাফে র‌্যাবের অভিযানে ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার চরফ্যাশনে ডিজিটাল লেনদেনে ক্যাশলেস বাংলাদেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত

বহিষ্কার করল আরও ৫২ জনকে বিএনপি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১৫ মে, ২০২৪ ১:৩৯ পিএম
শেয়ার করুন

দলীয় সিদ্ধান্ত অমান্য করে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় আরও ৫২ জনকে বহিষ্কার করেছে বিএনপি। বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাদের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কার ৫২ জনের মধ্যে রয়েছেন চেয়ারম্যান প্রার্থী ১৭ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ২৬ ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৯ জন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর বিভাগে ১২ জন, রাজশাহী বিভাগে ৪ জন, বরিশাল বিভাগে ৫, ঢাকা বিভাগে ৪, ময়মনসিংহ বিভাগে ৯, সিলেট বিভাগে ৭, চট্টগ্রাম বিভাগে ১, কুমিল্লা বিভাগে ৬ ও খুলনা বিভাগে ৪ জনকে বহিষ্কার করা হয়েছে। কেবল ফরিদপুর বিভাগে এ ধাপে কেউ বহিষ্কার হয়নি।

এর আগে, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় ১৪৪ নেতাকে বহিষ্কার করে দলটি। তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ২৯ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই বিভাগের আরো খবর