1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বাংলাদেশের সঙ্গে ‘ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী’ সম্পর্ক চায় ভারত - আজকের কাগজ
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম:
মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব করলো পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের তালিকা প্রকাশ: প্রথম চারটাই চীনের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর আদায়ের নির্দেশ স্থগিত দেবী দুর্গার সাজে তাক লাগালেন পরীমণি! কাতারে ধরা পড়লেন সাবেক বিমান বাহিনী প্রধান তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে সবার বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৩১ অক্টোবর পর্যন্ত নতুন ভোটার নিবন্ধন ও এলাকা পরিবর্তনের সুযোগ আবাসিক ছাত্রদের বলাৎকারের অভিযোগে মাদ্রাসা পরিচালককে গণপিটুনি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান শেরপুরে খাল থেকে ভারসাম্যহীন বিধবা নারীর মরদেহ উদ্ধার

বাংলাদেশের সঙ্গে ‘ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী’ সম্পর্ক চায় ভারত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬ ৯:১২ পিএম
শেয়ার করুন

বাংলাদেশের সঙ্গে ‘ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী’ সম্পর্ক চায় ভারত। পাশাপাশি বাংলাদেশের অতিরিক্ত জ্বালানির চাহিদা পূরণের আবেদনও খতিয়ে দেখছে দেশটি। মঙ্গলবার নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

বাংলাদেশের চাওয়া অতিরিক্ত প্রায় ৮ হাজার লিটার জ্বালানি সরবরাহের বিষয়ে তিনি বলেন, দুই দেশের মধ্যে জ্বালানি সহযোগিতা অব্যাহত রয়েছে। অতিরিক্ত জ্বালানির অনুরোধটি ভারতের নিজেদের চাহিদা, পরিশোধন সক্ষমতা ও প্রাপ্যতা বিবেচনায় নিয়ে পর্যালোচনা করা হচ্ছে।

তিস্তা ইস্যুতে জয়সওয়াল বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে ৫৪টি অভিন্ন নদী রয়েছে। পানি-সম্পর্কিত সব আলোচনা যৌথ নদী কমিশন ও বিদ্যমান দ্বিপক্ষীয় কাঠামোর মাধ্যমেই হওয়া উচিত।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য সফর সংক্রান্ত এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের জন্য সৌহার্দ্যপূর্ণ আমন্ত্রণ জানানো হয়েছে। সফর নিয়ে নতুন কোনো অগ্রগতি হলে তা জানানো হবে।’

এছাড়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশের শর্ত প্রসঙ্গে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করেন জয়সওয়াল।

তিনি বলেন, “প্রত্যর্পণের অনুরোধগুলো প্রতিষ্ঠিত প্রক্রিয়ার অংশ হিসেবে পরীক্ষা করা হচ্ছে। ভারত বাংলাদেশের সঙ্গে ‘ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী’ সম্পর্ক চায়, যা পারস্পরিক স্বার্থ ও পারস্পরিকতার ভিত্তিতে হবে।”

এই বিভাগের আরো খবর