1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বাংলাদেশের সবকিছু ধ্বংস হয়ে গিয়েছিল: ড. ইউনূস - আজকের কাগজ
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম:
ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা ডকুমেন্টারিটা দেখলে মনে হয় জুলাইয়ে কোনো গণঅভ্যুত্থান হয় নাই: সারজিস হাসিনার আমলে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ হত্যার শিকার: আইনমন্ত্রী জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দেশে কেউ কেউ অহেতুক ইস্যুতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে : প্রধানমন্ত্রী ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ইসরায়েলি দখলের মুখে আল-আকসা—জরুরি বৈঠক ডাকছে জর্ডান চন্দনাইশে এক ব্যক্তিকে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ তনু হত্যা মামলার আসামি হাফিজুর কারাগার থেকে বেরিয়ে গেলেন ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত: নুরুল হক নুর

বাংলাদেশের সবকিছু ধ্বংস হয়ে গিয়েছিল: ড. ইউনূস

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ ২:৫৪ পিএম
শেয়ার করুন

চলতি বছরের ডিসেম্বরেই জাতীয় নির্বাচন হতে পারে বলে জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের সাংবাদিক বেকি অ্যান্ডারসনের সঞ্চালনায় এক অধিবেশনে প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা ১৫টি বিভিন্ন খাতের জন্য সংস্কার গঠন করেছি। আইনশৃঙ্খলা, পুলিশ, সংবিধান, নির্বাচনসহ অন্যান্য সংস্কার কমিশনগুলো প্রতিবেদন তৈরি করেছে। তারা বিভিন্ন ধরনের সুপারিশ করছে। এখনো আমরা যেটা করব সেটা হলো ঐকমত্য গঠন। আমরা এ জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছি। যেসব সুপারিশের বিষয়ে সবাই একমত পোষণ করবে, সেগুলো নিয়ে আমরা একটা ‘‘সনদ’’ তৈরি করব। আমরা সেগুলো বাস্তবায়ন করে নির্বাচন দেব। যত দ্রুত সম্ভব আমরা নির্বাচন দেব। এটা এ বছরের ডিসেম্বরেও হতে পারে। ’

ড. ইউনূস বলেন, ‘বাংলাদেশের সবকিছু ধ্বংস হয়ে গিয়েছিল। আমরা একটু একটু করে সব গুছিয়ে নিচ্ছি। এই হলো আমাদের অবস্থা। অর্থনীতি, সমাজ, প্রশাসন সবকিছু ভেঙে পড়েছিল। আমাদের কাজ এই সবকিছু পুনর্গঠন। যেমন, ব্যাংকিং ব্যবস্থা পুরোপুরি ধসে গিয়েছিল। ব্যাংকগুলো থেকে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে। আমাদের রিজার্ভ তলানিতে চলে গেছে। প্রথমত অর্থনীতি, দ্বিতীয়ত আইনশৃঙ্খলা, এরপর প্রতিষ্ঠানগুলো ঠিক করতে হবে।’

নির্বাচন হওয়ার পর নেতৃত্বে থাকার ইচ্ছা রয়েছে কি না, জানতে চাইলে ড. ইউনূস  বলেন, ‘আমি এটা আগেও স্পষ্ট করে বলেছি। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পর আমি যে কাজে ছিলাম, সেখানেই ফিরে যাব, কারণ আমি সে কাজেই আনন্দ পাই। ’

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট-২০২৫-এ অংশ নিতে দুদিনের সফরে গতকাল বুধবার সন্ধ্যা সংযুক্ত আরব আমিরাত গেছেন প্রধান উপদেষ্টা। সফর শেষে আগামীকাল শুক্রবার তার দেশে ফেরার কথা রয়েছে।

এই বিভাগের আরো খবর