1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বাজার পরিদর্শনে গিয়ে আসিফ মাহমুদ যা দেখলেন - আজকের কাগজ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
মধ্যনগর সীমান্তে বাঙ্গালভিটায় বিজিবির অভিযানে, ২৮ ভারতীয় গরু ও ১ টি স্টিলবডি নৌকা আটক ফুলবাড়ী সীমান্তে ২৯ বিজিবির অভিযানে নেশাজাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ জব্দ কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা: বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিক্রিয়া চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের পক্ষে আদালতে ছিল না কোন আইনজীবী লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীকে বদলি ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা শিগগিরই চীনের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেতে যাচ্ছে ইরান বন্ধ কারখানা চালু ও বিনিয়োগ আকর্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর কাস্পিয়ানের প্রতিশোধ নিতে ইউক্রেনের বন্দরে হামলার পরিকল্পনা করেছিল ইরান ১৬ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির অনুমোদন

বাজার পরিদর্শনে গিয়ে আসিফ মাহমুদ যা দেখলেন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪ ৯:১১ এএম
শেয়ার করুন

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আজ শনিবার (২৬ অক্টোবর) রাজধানীর চানখারপুল ‘আনন্দ বাজার’ পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।

বাজার পরিদর্শন শেষে সবজির দামের একটি বর্ননা দিয়েছেন তিনি। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে আসিফ মাহমুদ জানিয়েছেন, ডিমের দাম ৬০ টাকা থেকে কমে ৪৮ টাকায় এসেছে।

লাউয়ের দাম কমেছে, পিস ১০০ থেকে কমে ৪০-৫০ টাকায় নেমে এসেছে। এদিকে কাঁচা মরিচ ৩০০ টাকা কেজি থেকে ১৪০-১৫০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, ‘সবজির মূল্য মোটামুটি নিয়ন্ত্রণে আছে। যদিও স্থান, বাজারভেদে কিছু ভিন্নতা আছে।

শীতের সবজি বাজারে আসা শুরু হলে আরো কমে আসবে। অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেও কাজ করে যাচ্ছে সরকার।’

এদিকে শনিবার (২৬ অক্টোবর) ভোক্তা অধিকার সংস্থা ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটির (সিসিএস) আয়োজিত ভোক্তা অধিকার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ভোক্তা অধিকার আইন সংশোধনের ব্যাপারে ইতোমধ্যেই কমার্স মিনিস্ট্রির অনারেবল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলেছি, বিষয়টি প্রক্রিয়াধীন। খুব দ্রুতই ভোক্তা অধিকার আইনকে আরো বেশি শক্তিশালী করা হবে।

বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের পাশাপাশি প্রত্যেক জেলায় টাস্কফোর্স গঠন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এই বিভাগের আরো খবর