1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বাধ্যতামূলক অবসরে পাঠাল দুই সচিবকে সরকার - আজকের কাগজ
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে ‘র‌্যাব’ বিলুপ্ত করে আসছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ কটিয়াদীতে তিতাস গ্যাসের চোরাই লিকেজ পাইপ, অবৈধ চুনের কারখানার দুইজন গ্রেফতার ধর্মপাশায় পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ, অন্যথায় গ্রেপ্তার নালিতাবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় ওষুধ জব্দ যুক্তরাষ্ট্রে ফুল-ফান্ডেড পিএইচডি’র সুযোগ পেলেন বেরোবি শিক্ষার্থী ইমন বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে রোববার নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী ডিএমপির ৭ কর্মকর্তাকে বদলি দুবাইয়ে ২০ মিনিটের ব্যবধানে ৭ বিস্ফোরণ

বাধ্যতামূলক অবসরে পাঠাল দুই সচিবকে সরকার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:৫৫ পিএম
শেয়ার করুন

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান এবং শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
বৃহস্পতিবার তাদের বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।এরমধ্যে কামরুল হাসান আওয়ামী লীগ সরকারের আমলে জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি মৌলভীবাজারের ডিসি ছিলেন।

আওয়ামী লীগের আমলে তিনটি জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করা ডিসিদের বাধ্যতামূলক অবসরে পাঠাচ্ছে এবং ওএসডি করছে সরকার। যাদের চাকরির বয়স ২৫ বছরের কম তাদের ওএসডি করা হচ্ছে, যাদের ২৫ বছরের বেশি তাদের দেওয়া হচ্ছে বাধ্যতামূলক অবসর।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, জুলাই-আগস্ট বিল্পবের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।

জানা গেছে, ২০১৪ ও ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে যারা জেলা প্রশাসক হিসেবে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেছেন এমন ২১ জন কর্মকর্তাকে বৃহস্পতিবার জনস্বার্থে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে। এর আগে ৪৩ জনকে ওএসডি করা হয়েছে।

এই বিভাগের আরো খবর