1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বাস-মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে নিহত ১৩ - আজকের কাগজ
শনিবার, ০২ মে ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম:
জিনজিরাম সেতুর দাবিতে রৌমারীতে মানববন্ধন চব্বিশের গনঅভ্যুত্থানে হামলাকারী এডিসি রিয়াজের বিরুদ্ধে ববি শিক্ষার্থীদের মানববন্ধন সীমান্তে সাঁড়াশি অভিযানে ২৪ লাখ টাকার চোরাচালান জব্দ যুক্তি দিয়ে যে কথা বলতে পারে, সে ই প্রকৃত অর্থে বিতর্ক করতে পারে: আমিন উর রশিদ ইয়াছিন ধর্মীয় ভাবগাম্ভীর্যে শুভ বুদ্ধপূর্ণিমা পালিত ভৈরবে ৭ মাসের শিশু সন্তানকে হত্যার ঘটনায় বাবা গ্রেপ্তার এপস্টেইনের সুইসাইড নোটে কী লেখা ছিল? বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত জানাতে ফিফার সঙ্গে বৈঠকে বসছে ইরান পুলিশ থাকছে ক্লাসে, শিক্ষার্থীরা ‘গোয়ালঘরে’ যুক্তরাজ্যে মার্কিন নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা

বাস-মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে নিহত ১৩

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ ৮:৫৯ পিএম
শেয়ার করুন

বাগেরহাটের রামপালে ইফতারের আগে এক সড়ক দুর্ঘটনায় ১৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকাল ৪টা দিকে উপজেলার বেলাইব্রিজ এলাকায় বাস ও যাত্রীবাহী মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ৯ জনের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ৪ জনের লাশ রামপাল হাসপাতালে রয়েছে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, মোংলা থেকে ছেড়ে আসা নৌবাহিনীর বাসটি বেলাইব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোংলাগামী মাইক্রোবাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন। আহত ব্যক্তিদের অবস্থা গুরুতর।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পাল গণমাধ্যমকে বলেন, চারজনের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আহত কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেনাজ মোশাররফ গণমাধ্যমকে বলেন, হাসপাতালে নারী, শিশুসহ ৯ জনের লাশ রয়েছে। এর মধ্যে ৮ জনের লাশ আনা হয় এবং আরেক জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। পরে তিনি মারা গেছেন।

বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ওসি জাফর আহমেদ জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। তবে নিহত ব্যক্তিদের সবাই মাইক্রোবাসের যাত্রী।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *