1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বিএনপি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে: সমাজকল্যাণ মন্ত্রী - আজকের কাগজ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম:
যৌক্তিক হারে গণপরিবহন ভাড়া না বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাত ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: প্রধানমন্ত্রী কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে বৃদ্ধ পিতাকে পিটিয়ে ঘরে বন্দি ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর আজ, দাবি ট্রাম্পের মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা ‎পদোন্নতি সংকটে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়: পরশু থেকে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনের ঘোষণা চৌদ্দগ্রামে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে জামায়াত-শিবিরের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নওগাঁয় হাম টিকাদান ক্যাম্পেইন শুরু জবির কেন্দ্রীয় মসজিদে তালা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

বিএনপি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে: সমাজকল্যাণ মন্ত্রী

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ৮:৫৪ পিএম
শেয়ার করুন

বিএনপি সরকার ক্ষমতায় এসেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তাবায়ন কাজ শুরু করেছে বলে উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ বলেছেন, মাত্র ২৬ দিন হল বিএনপি সরকার ক্ষমতায় এসেছে। ইতোমধ্যে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি লোন সুদসহ মৌকুফ করা হয়েছে। ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্পের উদ্ভোধন করা হয়েছে। এখন সরকারের একমাত্র লক্ষ্য ৩১ দফা দ্রুত বাস্তবায়ন করা।

শনিবার বিকেলে ৫ ঘটিকায় দিনাজপুরের হাকিমপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অসহায় ও প্রতিন্ধিদের মাঝে অনুদান ও হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, সমাজের অসহায় গরীবদের অর্থিকভাবে স্বাবলম্বী করতে সরকারী ভাবে যাকাত আদায় করতে হবে। ইসলাম সাম্যের ধর্ম। অনেক অর্থ বিত্তের মাঝে গরিবের হক আছে। সেই হক আদায় হলে দারিদ্রতার হার কমে যাবে। সরকারী ভাবে ৫শ’/হাজার টাকা সহায়তা করলে সুবিধাভোগীরা তেমন উপকৃত হয়না। তাই আগামীতে সরকারীভাবে যাকাত আদায় করে অর্থিক অনুদানের পরিমাণ বাড়ানো হবে। ফ্যামিলি কার্ড নিয়ে মন্তী বলেন, পর্যায়ক্রমে সকলে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। কাউকে কার্ডের জন্য কোন দলীয় নেতা, জনপ্রতিনিধি কিংবা সরকারী অফিসে দৌড়াতে হবেনা। প্রত্যেকের কাছে ফ্যামিলি কার্ড পৌছে দেয়া হবে।

হাকিমপুর ইউএনও অশোক বিক্রম চাকমার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক ময়নুল হক, হাকিমপুর থানা সিনিয়র সার্কেল পুলিশ সুপার আ ন ম নিয়ামত উল্যাহ, ওসি জাকির হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসার মাসুদ রানা।

পরে ৯ জন দুস্থ অসহায়ের মাঝে আর্থিক অনুদানের চেক ও তিনজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ করেন। শেষে হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে যোগ দেন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *