1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বিজিবির অভিযানে ৪০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক - আজকের কাগজ
রবিবার, ২৪ মে ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
ইসরাইলি হামলায় ধূলিসাৎ দক্ষিণ লেবাননের পুরো জনপদ ভোলার সাবেক এমপি ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন জাল সনদ: ৪৭১ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা, প্রথম ধাপে ৬৩ জনকে নোটিশ প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চাঁদপুরে স্কুল মাঠে কুরবানির পশুর হাট ফাইলে অনিয়ম: প্রতিমন্ত্রী শাহে আলমকে আসিফ মাহমুদের চ্যালেঞ্জ রামিসা হত্যার ফরেনসিক রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর আবাসিক প্রতিষ্ঠানগুলোয় যৌন নিপীড়ন বন্ধে শায়খ আহমাদুল্লাহর প্রস্তাবনা কুবি শিক্ষক অপহরণ মামলায় গ্রেফতার এক, গাড়ি জব্দ পাউবোর বাঁধ দখল করে ঘর নির্মাণের অভিযোগ ঘোড়াঘাটে পুকুরে বেলুন তুলতে গিয়ে প্রাণ হারায় শিশু নিরব চন্দ্র

বিজিবির অভিযানে ৪০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২৩ মে, ২০২৬ ৭:৫৬ পিএম
শেয়ার করুন

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে এক মাদক কারবারি সহ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১০বিজিবি)।

‎বিজিবি সূত্রে জানা গেছে,কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩ টার সময় ১০ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ লক্ষিপুর বিওপির একটি টহলদল মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

‎অভিযান চলাকালে সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সদর দক্ষিণ উপজেলার দূর্লভপুর এলাকায় অভিযান চালিয়ে মো. আবু সাঈদ (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

‎আটক আবু সাঈদ সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ সূর্যনগর গ্রামের মৃত আবুল কালামের ছেলে।বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত ইয়াবাসহ তাকে সদর দক্ষিণ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।মাদক নির্মূলে বিজিবির এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই বিভাগের আরো খবর