1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বিরিয়ানি নিয়ে এসে স্বামী দেখে ঘরের ভিতরে স্ত্রী আত্মহত্যা করেছে - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
আমরাই যেচে সর্বনাশ ডেকে এনেছিলাম: টিপাইমুখ বাঁধ নিয়ে সংসদে স্পিকার এবার লোহিত সাগরে সামরিক অবস্থান নেওয়ার হুঁশিয়ারি ইরানের ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে চিঠি পাঠালেন ট্রাম্প হঠাৎ কমলো স্বর্ণের দাম বার কাউন্সিলে নির্বাচন করতে হাইকোর্টে রিট ব্যারিস্টার সুমনের দুই মাসে ‘ট্র্যাপে ফেলে’ মিরপুরে ১৩ ধর্ষণ, অভিযুক্ত রাব্বি গ্রেপ্তার নাগরিকদের ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ কৃত্রিম বুদ্ধিমত্তা এখন প্রযুক্তিগত পরিবর্তনের মূল চালিকাশক্তি: ক্রীড়া প্রতিমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি ‘লো-ফিডে’ চালু, সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে না: জ্বালানি মন্ত্রণালয়

বিরিয়ানি নিয়ে এসে স্বামী দেখে ঘরের ভিতরে স্ত্রী আত্মহত্যা করেছে

কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২৯ মার্চ, ২০২৬ ৭:০৯ পিএম
শেয়ার করুন

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় স্বামী-স্ত্রীর মধ্যে মোবাইল ফোনকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরধরে ফারজানা আক্তার নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
রোববার (২৯ মার্চ) উপজেলা সদরের কল্পবাস এলাকায় এ ঘটনা ঘটে। ফারজানা আক্তার (১৮) ওই এলাকার কলা ব্যবসায়ী মেহেদী হাসানের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা সদরের কল্পবাস এলাকার আলমগীর হোসেনের ছেলে মেহেদী হাসানের সঙ্গে পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কান্দার পাড় এলাকার আবুল কাশেমের মেয়ে ফারজানার সঙে দুই বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়।
শনিবার রাতে ফারজানা তার স্বামীকে মোবাইল ফোন কিনে দিতে বলে। এ নিয়ে তখন স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। পরে রোববার সকালে আবারও ফারজানা তার স্বামীর কাছে মোবাইল ফোন চাইলে তার স্বামী মেহেদী হাসান দুপুরে বাসায় ফিরে মোবাইল দেবে বলে বাসা থেকে বের হয়ে যায়।কিছুক্ষণ পর মেহেদী হাসান দুই প্যাকেট বিরিয়ানি নিয়ে বাসায় ফিরে দেখেন ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। ডাকাডাকি করেও কোনে সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মেহেদী হাসান দেখতে পায় ফারজানা আক্তার গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে।পরে তাকে দ্রুত উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আসিফ মোহাম্মদ তকি তাকে মৃত ঘোষণা করেন।ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ মোহাম্মদ তকি বলেন, গলায় ফাঁস দেওয়া এক নারীকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত পাওয়া যায়। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, খবর পেয়ে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করি। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *