1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বেনজীরকে দেশে এনে বিচার সম্পন্ন করা হবে: শামা ওবায়েদ - আজকের কাগজ
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম:
‘অপরাধীর রাজনৈতিক পরিচয় দেখা হবে না, রাড্ডায় পুলিশের গাফিলতি থাকলে ব্যবস্থা’ এনসিপি নেতা তানভীরের নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন: বগুড়া কারা কর্তৃপক্ষ জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আওয়ামী লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক আওয়ামী দোসরদের আইনের আওতায় আনলে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হিলিতে শুরু ‘গ্রীণ এন্ড ক্লিন দিনাজপুর’ কর্মসূচি কটিয়াদী স্বাস্থ্য কেন্দ্রে ৮ মাস যাবত ডাক্তার না থাকায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত জনগণ মধ্যনগর উপজেলায় প্রভাবশালী মহল মনাই নদীতে দুইটি ড্রেজার দিয়ে অবৈধ বালি উত্তোলন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের ‘রোডম্যাপ’ ইরানের শিশুর আঙুল কেটে ফেলার অভিযোগে স্ত্রীসহ পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

বেনজীরকে দেশে এনে বিচার সম্পন্ন করা হবে: শামা ওবায়েদ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২ আগস্ট, ২০২৬ ৮:৪৭ পিএম
শেয়ার করুন

খুব শিগগির সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

রোববার (২ আগস্ট) দুপুরে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপে বেনজীর আহমেদকে ফিরিয়ে আনার অগ্রগতি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে এ কথা জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশ সরকারের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সরকারের যোগাযোগ চলছে। কাগজপত্র আদান-প্রদান হয়েছে। তারা কিছু তথ্য আমাদের কাছ থেকে স্পেসিফিক জানতে চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে। সেটা আমরা তাদের সরবরাহ করেছি, কাজ চলছে। আমরা আশা করছি, খুবই শিগগির এই অভিযুক্ত আসামি বেনজীরকে ঢাকায় বাংলাদেশে ফিরিয়ে এনে তার বিচার কাজ সম্পন্ন করা যাবে।

দুবাইতে বেনজীর আহমেদের জামিন নিয়ে করা এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সেটা তো সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী তারা ব্যবস্থা নিচ্ছে। সেটা অবশ্যই আমাদের সরকার তাদের সাথে কথা বলবে, আমাদের হোম মিনিস্ট্রি তাদের সাথে কথা বলবে। কথা বলে পরবর্তী কী পদক্ষেপ আমরা নিতে পারি সেটা আমরা সিদ্ধান্ত নেব।

আশা প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, সব ধরনের আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্ন করে শিগগিরই বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। দেশে ফিরিয়ে এনে প্রচলিত আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার বিচার সম্পন্ন করা হবে।

এ সময় বিদেশি বিনিয়োগের প্রসঙ্গে শামা ওবায়েদ সাংবাদিকদের জানান, আমেরিকার বিনিয়োগকারীরা বাংলাদেশে আসতে খুবই আগ্রহী। তারা বিজনেস ডিল সম্পন্ন করার জন্য খুব শিগগিরই একটি প্রতিনিধি দল পাঠাবে। আমেরিকা আমাদের সাথে কৃষি সেক্টর, বিদ্যুৎ সেক্টর, সামরিক সেক্টরসহ বেশ কয়েকটি সেক্টরে বিনিয়োগে উৎসাহী।

রোহিঙ্গা ইস্যুতে শামা ওবায়েদ বলেন, আমেরিকার একটি প্রতিনিধি দল রোহিঙ্গাদের সঙ্গে দেখা করেছে। বাংলাদেশ যে মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে সেই বিষয়ে তারা অবহিত। তারা রোহিঙ্গাদের জন্য আরও ফাণ্ড সংগ্রহ করার কথা জানিয়েছে। আমেরিকার প্রতিনিধিদল আমাদের জানিয়েছে, রোহিঙ্গাদের তাদের নিজ দেশে ফেরত পাঠাতে তারা আমাদের সহযোগিতা করবে।

এই বিভাগের আরো খবর