1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়লো - আজকের কাগজ
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী নওগাঁয় অপরাধ নিয়ন্ত্রণে এআই কানেক্টেড ডিজিটাল সারভিলেন্স-সাইবার ল্যাব উদ্বোধন কুড়িগ্রামে ফ্যানে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল শাহাজাহানের ব্রহ্মপুত্র নদে সেতু নির্মাণের দাবিতে কটিয়াদী ও মনোহরদী সীমান্তবর্তী এলাকায় গণস্বাক্ষর ও মানববন্ধন ভূমি প্রশাসনে বড় রদবদল, প্রজ্ঞাপন জারি গুপ্তদের আশ্রয়ে স্বৈরাচার ফেরার অপচেষ্টা করছে: প্রধানমন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯১৭ জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিলিতে বিভিন্ন মামলায় ৯ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ কালিয়াকৈরে কাভার্ডভ্যান- সিএনজি মুখোমুখি সংঘর্ষ নিহত ৩

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়লো

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৩৩ পিএম
শেয়ার করুন

দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে পাঁচ টাকা বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে খোলা সয়াবিন তেল ও পামওয়েলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে মূল্য সমন্বয় বিষয়ক এক বৈঠক শেষে বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান।

বৈঠক সূত্রে জানা যায়, আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের মূল্যবৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার কারণ দেখিয়ে ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম আরও বেশি বাড়ানোর দাবি জানিয়েছিলেন। তবে সাধারণ ভোক্তার ওপর চাপ কমানো এবং ব্যবসায়ীদের দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে এই নতুন দাম সমন্বয় করা হয়েছে।

এর আগে চলতি বছরের এপ্রিলের শেষে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম চার টাকা বাড়িয়ে ১৯৫ টাকা থেকে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছিলো। চার মাসের মাথায় আবারও মূল্যবৃদ্ধির ফলে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল কিনতে এখন ভোক্তাদের ২০৪ টাকা গুনতে হবে।

সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল ঘোষণা, চিনির মূল্যবৃদ্ধি এবং এর পরপরই ভোজ্যতেলের দাম বাড়ায় বাজারে মূল্যস্ফীতি ও অন্য নিত্যপণ্যের দাম আরও বাড়ার ঝুঁকি তৈরি হলো কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাণিজ্য সচিব বলেন, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার নিজস্ব প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান আরও ইঙ্গিত দেন যে আন্তর্জাতিক বাজার পরিস্থিতির ওপর নির্ভর করে আগামী দুই-এক মাস পর আবারও ভোজ্যতেলের দাম সমন্বয় করা হতে পারে। এছাড়া জ্বালানি ও বিদ্যুৎ খাত স্থিতিশীল হলে সার্বিক বাজার পরিস্থিতিতে তার ইতিবাচক প্রভাব পড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এই বিভাগের আরো খবর