1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ভাড়া বাসা থেকে আইসিটি কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার - আজকের কাগজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁয় চার হাজার ট্যাপেন্টাডল উদ্ধার,পাঁচ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক সালমান মুক্তাদির ইস্যুতে মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার দখলবাজি-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ : বিপ্লব কুমারের সম্পদ বিবরণী দাখিলের আদেশ আওয়ামী লীগের স্টাইলে বক্তব্য দিচ্ছে বিরোধী দল : মুক্তিযুদ্ধমন্ত্রী সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’; জানুয়ারিতে সংশোধন বিল, পাস হলেই গণভোট চরফ্যাশনে ব্যবসায়ীর গলা ও পেট কাটা মরদেহ উদ্ধার, সন্দেহভাজন নারীকে পিটিয়ে গুরুতর আহত, ঘরে বিক্ষুব্ধ জনতার আগুন

ভাড়া বাসা থেকে আইসিটি কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ জুন, ২০২৬ ৯:৫০ পিএম
শেয়ার করুন

চুয়াডাঙ্গার জীবননগরে উপজেলা পরিষদের আইসিটি কর্মকর্তা মাহমুদুর রহমানের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ জুন) সকালে পৌরসভার বসতিপাড়া এলাকায় ভাড়া বাসার একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মাহমুদুর রহমান ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পলিয়ানপুর গ্রামের বাসিন্দা। তিনি ২০২৫ সালের ফেব্রুয়ারি মাস থেকে জীবননগর উপজেলা পরিষদে সহকারী প্রোগ্রামার (আইসিটি অফিসার) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে তার স্বজনরা ধারণা করছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে দীর্ঘসময় ধরে মাহমুদুর রহমানের কক্ষের দরজা বন্ধ থাকায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে স্থানীয় লোকজনকে খবর দেওয়া হয়। একপর্যায়ে ঘরের পাশের কক্ষে গিয়ে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত মাহমুদুর রহমানের স্ত্রী ইতি খাতুন জানান, তাদের মধ্যে পারিবারিক কিছু কলহ চলছিল, যা স্বামী-স্ত্রীর মধ্যে সাধারণত হয়ে থাকে। তিনি বর্তমানে অন্তঃসত্ত্বা। ঘটনার রাতে তিনি দ্রুত ঘুমিয়ে পড়েন। পরে সকালে ঘুম থেকে ওঠে দেখেন, তার স্বামী একটি টুল নিয়ে আলাদা কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে রেখেছেন। দীর্ঘ সময় দরজা না খোলায় সন্দেহ হলে অন্যদের সহযোগিতায় বিষয়টি খোঁজ নেওয়া হয়। পরে তাকে একটি সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় দেখা যায়।

জীবননগর থানার ওসি সোলায়মান শেখ বলেন, প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে আত্মহত্যার ঘটনা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

খবর পেয়ে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এ ঘটনায় মামলার প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের আরো খবর