1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ভারত থেকে তসলিমার বের হলে কী হবে - আজকের কাগজ
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম:
সেউতায় অনুপ্রবেশের চেষ্টায় নিহত ১৯, সেনা মোতায়েনের ঘোষণা স্পেনের ধর্মের নামে বিভাজনের সুযোগ নেই: মির্জা ফখরুল ফেসবুকে প্রেম, ধর্মান্তরিত হয়ে চীনের ওয়্যাং বিয়ে করলেন বাংলাদেশী লিজাকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা জানালেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর সাদেকা হালিমসহ ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত চট্টগ্রামে বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ৩ অটোরিকশা, নিহত ২ কুড়িগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ঘিরে কিশোর-কিশোরীদের ফুটবল উৎসব আমিরাতে ভিসা বাতিল নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মধ্যনগর সীমান্তে বাঙ্গালভিটায় বিজিবির অভিযানে, ২৮ ভারতীয় গরু ও ১ টি স্টিলবডি নৌকা আটক ফুলবাড়ী সীমান্তে ২৯ বিজিবির অভিযানে নেশাজাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ জব্দ

ভারত থেকে তসলিমার বের হলে কী হবে

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪ ১২:৫৫ পিএম
শেয়ার করুন

বাংলাদেশ থেকে নির্বাসিত বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের ভারতে বসবাসের অনুমতির মেয়াদ (রেসিডেন্স পারমিট) প্রায় তিন মাস আগে শেষ হয়েছে। নতুন করে এখনো তার থাকার মেয়াদ বাড়ায়নি দেশটি। এমন পরিস্থিতিতে কাজের জন্য অন্য দেশেও যেতে পারছেন না তিনি। ভারত থেকে অন্য দেশে গেলে ফের ভারতে ঢোকা তার পক্ষে সম্ভব হবে না বলে নিজেই জানিয়েছেন তসলিমা।

যুক্তরাষ্ট্রে গেলে আর ভারতে ঢুকতে পারবেন না—এমন শঙ্কার কথা জানিয়ে এই লেখিকা বলেন, যুক্তরাষ্ট্রে তার কাজ রয়েছে। কিন্তু বারবার তা পিছিয়ে দিতে হচ্ছে। কারণ সেখানে গেলে কাগজের অভাবে আর ভারতে ঢুকতে পারবেন না।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, গত ২২ জুলাই মেয়াদ শেষ হয়েছে তসলিমার ভারতে থাকার অনুমতি। এ নিয়ে উদ্বিগ্ন হয়ে তিনি ফোনে ও ইমেইলে যোগাযোগ করেছিলেন ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে। তবে এ বিষয়ে তিনি কোনো জবাব পাননি।তসলিমা নাসরিন বলেন, ‘আমি কুড়ি বছর এই দেশে (ভারতে) রয়েছি, এমনটা কখনো হয়নি। প্রত্যেকবার পারমিটের মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তার মেয়াদ বাড়ানো হয়। কিন্তু এবারে কী হচ্ছে, কেন হচ্ছে—বুঝতে পারছি না।’

ভারতে নিজের বসবাসের বিষয়ে উদ্বিগ্ন তসলিমা বলেন, ‘এই বয়সে এই স্বাস্থ্য নিয়ে আমার আর কোথাও যাওয়ার মতো অবস্থা নেই। নিজের দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। বাংলার মধ্যে থাকতে ভালোবাসি বলে কলকাতায় ছিলাম। সেখান থেকেও চলে আসতে হলো দিল্লিতে। এবার আমি কোথায় যাব?’

এই বিভাগের আরো খবর