1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম হলে ব্যবস্থা: এমপি সালেহী - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
আমরাই যেচে সর্বনাশ ডেকে এনেছিলাম: টিপাইমুখ বাঁধ নিয়ে সংসদে স্পিকার এবার লোহিত সাগরে সামরিক অবস্থান নেওয়ার হুঁশিয়ারি ইরানের ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে চিঠি পাঠালেন ট্রাম্প হঠাৎ কমলো স্বর্ণের দাম বার কাউন্সিলে নির্বাচন করতে হাইকোর্টে রিট ব্যারিস্টার সুমনের দুই মাসে ‘ট্র্যাপে ফেলে’ মিরপুরে ১৩ ধর্ষণ, অভিযুক্ত রাব্বি গ্রেপ্তার নাগরিকদের ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ কৃত্রিম বুদ্ধিমত্তা এখন প্রযুক্তিগত পরিবর্তনের মূল চালিকাশক্তি: ক্রীড়া প্রতিমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি ‘লো-ফিডে’ চালু, সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে না: জ্বালানি মন্ত্রণালয়

ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম হলে ব্যবস্থা: এমপি সালেহী

মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম
  • আপডেট টাইম : সোমবার, ৯ মার্চ, ২০২৬ ৯:২৩ পিএম
শেয়ার করুন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমকে স্বচ্ছ ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে কুড়িগ্রামের উলিপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ) সকাল ১০টায় উলিপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।

সভায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বলেন, ঈদ উপলক্ষে ভিজিএফ কার্ড বিতরণে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। কোন ওয়ার্ডে কতটি কার্ড যাচ্ছে তা প্রকাশ করা হবে এবং বিষয়টি গণমাধ্যমেও জানানো হবে। এতে সাধারণ মানুষ পুরো প্রক্রিয়া সম্পর্কে অবগত থাকতে পারবেন।

তিনি আরও বলেন, ভিজিএফ কার্ড বিতরণে কোনো ধরনের অনিয়ম বা স্বজনপ্রীতির অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ইউনিয়ন পর্যায়ে বিতরণ কার্যক্রম নিবিড়ভাবে তদারকির নির্দেশ দেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান বলেন, সরকারের এই মানবিক সহায়তা কর্মসূচি যেন প্রকৃত দরিদ্র ও অসহায় মানুষের কাছে পৌঁছায় তা নিশ্চিত করতে জনপ্রতিনিধি ও প্রশাসনের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবারের ভিজিএফ কর্মসূচির আওতায় উলিপুর উপজেলার ১৩টি ইউনিয়নের ৮৩ হাজার ৩৭০ জন উপকারভোগীর মাঝে কার্ড বিতরণ করা হবে। জনপ্রতি ১০ কেজি হারে মোট ৮৩৩ দশমিক ৭০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া উলিপুর পৌরসভার ৪ হাজার ৬২৫টি কার্ডের বিপরীতে ৪৬ দশমিক ২৫ মেট্রিক টন চাল বিতরণ করা হবে।

এই কর্মসূচির আওতায় মূলত সেইসব পরিবারকে অগ্রাধিকার দেওয়া হবে—যাদের নিজস্ব আবাদি জমি নেই, দিনমজুরের আয়ের ওপর নির্ভরশীল, নারী শ্রমিকের আয় বা ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবিকা নির্বাহ করে কিংবা পরিবারে কোনো উপার্জনক্ষম সদস্য নেই।

ঈদকে সামনে রেখে সরকারের এই সহায়তা কর্মসূচির মাধ্যমে উপজেলার হাজারো দরিদ্র ও অসহায় পরিবার উপকৃত হবে বলে আশা করছে স্থানীয় প্রশাসন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *