1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ভুটানের বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে বাংলাদেশ - আজকের কাগজ
রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
বিনামূল্যে বিশ্বকাপ দেখা যাবে ইউটিউবে অসহায় মানুষের পাশে দাঁড়ান: দলীয় নেতাকর্মীদের প্রধানমন্ত্রী শহীদ জিয়াউর রহমানের আদর্শে দেশ পরিচালনা হচ্ছে: স্পিকার ঢাকা বিশ্ববিদ্যালয় একটা কোচিং সেন্টার: ববি হাজ্জাজ ‘মেসি কী করবে, আগে বোঝা যায় না’ ফুটপাতে সন্তান প্রসব মানসিক ভারসাম্যহীন নারীর, দায়িত্ব নিল প্রশাসন হিলিতে ঈদ উপলক্ষে বর্ণাঢ্য লিজেন্ডস ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আদ-দ্বীনের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে নির্মাণ ত্রুটি পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর চিড়িয়াখানায় মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ কে দেখতে দর্শনার্থীদের ভিড় নির্বাচনের আগে আর্মেনিয়ার পশ্চিমমুখী অবস্থান ঠেকাতে রাশিয়ার গোপন তৎপরতার অভিযোগ

ভুটানের বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ৪ জুন, ২০২৫ ২:১৬ পিএম
শেয়ার করুন

ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভুটানের বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়েছে বাংলাদেশ। দলের হয়ে একমাত্র গোলটি করেন তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী।

ম্যাচের শুরু থেকেই ভুটানকে চাপে রাখে বাংলাদেশ। বল দখল ও আক্রমণে এগিয়ে থাকা লাল-সবুজের প্রতিনিধিরা ম্যাচের ষষ্ঠ মিনিটেই গোলের দেখা পায়। জাতীয় দলের নতুন অধিনায়ক জামাল ভূঁইয়ার কর্নার কিক থেকে হেডে গোল করেন লেস্টার সিটির এই মিডফিল্ডার। দেশের জার্সিতে এটি হামজার দ্বিতীয় ম্যাচ হলেও প্রথম গোল।

গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ ছিল পুরোপুরি বাংলাদেশের হাতেই। ভুটানকে মাঝমাঠেই আটকে রেখে একের পর এক আক্রমণে উঠেছে জামাল-হামজারা। লিড নেওয়ার পর কিছুটা রক্ষণাত্মক কৌশলে খেলে স্বাগতিকরা, কিন্তু প্রতিপক্ষকে গোলের তেমন সুযোগ দিতে দেয়নি।

এদিন জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছে ইতালি প্রবাসী ফুটবলার ফাহামেদুল ইসলামেরও। যদিও প্রথমার্ধে নিজেকে খুব একটা মেলে ধরতে পারেননি এই ফরোয়ার্ড। ম্যাচের ৩০ ও ৩১ মিনিটে দুটি সহজ সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন তিনি। প্রথমে রাকিব হাসানের থ্রু বল থেকে নেওয়া শট ঠেকিয়ে দেন ভুটানের গোলরক্ষক। পরের মিনিটে শাহ কাজেমের ব্যাকহিল পাস থেকে বক্সে শট নেওয়ার সুযোগ পেলেও লক্ষ্যভ্রষ্ট হয় তার চেষ্টা।

এই বিভাগের আরো খবর