1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ভোটারই হননি সালমান-পলক-আনিসুল, ভোট দিতে পারেননি ইনু-মেনন - আজকের কাগজ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

ভোটারই হননি সালমান-পলক-আনিসুল, ভোট দিতে পারেননি ইনু-মেনন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:৩৩ পিএম
শেয়ার করুন

জাতীয় সংসদ নির্বাচনের অংশ হিসেবে ঢাকা বিভাগের কারাগারের পাশাপাশি দেশের বিভিন্ন কারাগারে পোস্টাল ব্যালটের মাধ্যমে কারাবন্দিদের ভোটগ্রহণ কার্যক্রম অব্যাহত ছিল। গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে শনিবার (৭ ফেব্রুয়ারি) পর্যন্ত পাঁচ দিনে মোট ৪ হাজার ৫৩৮ জন কারাবন্দি তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। মোট কারাবন্দির ভোটার সংখ্যা ছিল ৫ হাজার ৯৬০।

কারা সূত্রে জানা গেছে, ব্যবসায়ী সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক মন্ত্রী জুনাইদ আহমেদ পলক আগ্রহ না দেখানোয় তারা ভোটার হিসেবে নিবন্ধিত হননি।

এ ছাড়া ভোটার সম্মতিপত্রে সই দিতে অপারগতা প্রকাশ করায় সাবেক দুই মন্ত্রী রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু ভোট দিতে পারেনি। তবে, সাবেক দুই সংসদ সদস্য ও অপর এক সাবেক মন্ত্রী পোস্টাল ব্যালতে ভোট দিয়েছেন বলে জানা গেছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) জান্নাত-উল ফরহাদ এসব তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোট কার্যক্রম চলাকালীন সার্ভার ব্যস্ত থাকায় কিছু কারাবন্দি ভোট দিতে পারেননি। তাই আজ কারাগারে ভোটের কার্যক্রম চলমান ছিল।

পোস্টাল ব্যালটে কারাবন্দিরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
তিনি আরও জানান, সর্বশেষ ৭ ফেব্রুয়ারি ভোট প্রদানকারীদের মধ্যে পুরুষ ভোটার ছিলেন ৪৪৮ জন, মহিলা ২৩ জন এবং বিশেষ বন্দি ভোট দিয়েছেন ১৬ জন। বিশেষ কারণে যারা ভোট দিতে পারেননি, তাদের বিস্তারিত তালিকা এখনও পাওয়া যায়নি। ভোটগ্রহণ কার্যক্রম সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পরিচালিত হয়েছে।

কারা সূত্র জানায়, ভোটার কারাবন্দিদের কিউআর কোড স্ক্যান করার পাশাপাশি পোস্টাল ব্যালটে আলাদা একটি সম্মতিপত্রে স্বাক্ষরের বাধ্যবাধকতা ছিল। তবে সম্মতিপত্রে সই করতে অক্ষম হওয়ায় ইনু ও মেননসহ আরও কিছু রাজনৈতিক ব্যক্তি ভোট দিতে পারেননি। এছাড়া সাবেক মন্ত্রী দীপু মনি ভোটার হলেও ভোট দেননি, কারণ তিনি ঢাকার বাইরে মহিলা কারাগারে রয়েছেন।

ঢাকার কেরানীগঞ্জে বিশেষ কারাগারে রাজনৈতিক বন্দিরা রাখা হয়েছে। সেখানে আছেন ছাত্রজনতা আন্দোলনের বিরোধী এবং আওয়ামী লীগের সাবেক নেতা, সাবেক মন্ত্রী-এমপি, সাবেক পুলিশ কর্মকর্তা ও সচিবরা।

এখানে মোট ২২ জন ভোটার ছিলেন। ইনু ও মেনন ভোটার ছিলেন, কিন্তু ভোট দেননি। একই কারাগারে সাবেক পুলিশ কর্মকর্তা ও কিছু সচিব ভোট দিয়েছেন। এছাড়া তিনজন সাবেক এমপি বা মন্ত্রী পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন, কিন্তু তাদের নাম প্রকাশ করতে চায়নি কারা সূত্র।
কেরানীগঞ্জ বিশেষ কারাগারে ১০২ জন ভোটার ছিলেন। এদের মধ্যে মোট ৫৫ জন ভোট দিয়েছেন, যাদের মধ্যে ৪৩ জন কয়াদি এবং ১২ জন বিশেষ বন্দি।

অন্যদিকে জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ভোটার হতে আগ্রহ প্রকাশ না করায় ভোটার হননি।

কারা অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বলেন, পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট কার্যক্রম শেষ। তবে আগামী ৮ ফেব্রুয়ারি আরও কিছু কারাবন্দি ভোট প্রয়োগ করবেন। কিছু কারাবন্দিকে বিভিন্ন কারণে এক কারাগার থেকে অন্য কারাগারে স্থানান্তরিত করা হয়েছে, এজন্য তারা ভোট দিতে পারবেন আগামীকাল। এছাড়া কিছু রাজনৈতিক বিশেষ বন্দি ভোটার হলেও, পোস্টাল ব্যালটে থাকা সম্মতিপত্রে স্বাক্ষর করতে অক্ষম হওয়ায় ভোট দিতে পারেননি। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী সম্মতি পত্রে স্বাক্ষর না করলে ভোট প্রদান সম্ভব নয়।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *