1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মঙ্গলবার ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় - আজকের কাগজ
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর যুবলীগ সম্পাদক নিখিলের ভাইসহ দুইজন কারাগারে ‘প্রাথমিকের বঞ্চিতদের রোববারের মধ্যে নিয়োগপত্র দিতে হবে’ ‘তেল-গ্যাসের সংকট নেই, এখন কী নিয়ে আন্দোলন করবেন’ মিয়ানমারের গণহত্যা মামলার রায় ঘোষণা হতে পারে আগামী মাসে ফ্যাসিবাদী শক্তিকে আর কোনোদিন দেশের মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে একদিনে আরও তিন মৃত্যু, মোট ১০৮৭ নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের গোপন বৈঠক থেকে সাংবাদিক সূর্য আটক বদলাচ্ছে পুলিশের বিশেষ ২ ইউনিটের নাম ‘অপরাধীর রাজনৈতিক পরিচয় দেখা হবে না, রাড্ডায় পুলিশের গাফিলতি থাকলে ব্যবস্থা’

মঙ্গলবার ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুলাই, ২০২৬ ৯:১৭ পিএম
শেয়ার করুন

জরুরি গ্যাস পাইপলাইনের টাই-ইন কাজের কারণে আগামীকাল গাজীপুর ও টাঙ্গাইলের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় টানা ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত গাজীপুর ডিভিশনের আওতাধীন জয়দেবপুর, নাওজোর, ইটাহাটা, কড্ডা, কোনাবাড়ী, কাশিমপুর, মৌচাক, সফিপুর, চন্দ্রা (পল্লী বিদ্যুৎ), কালিয়াকৈড় এবং টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় ১০ ইঞ্চি ও ২০ ইঞ্চি ব্যাসের ১৪০ পিএসআইজি গ্যাস পাইপলাইনের জরুরি টাই-ইন কাজ পরিচালিত হবে।

এ কারণে নির্ধারিত সময়জুড়ে এসব এলাকায় গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ রাখা হবে।এর প্রভাবে জয়দেবপুর থেকে টাঙ্গাইলের কুমুদিনী পর্যন্ত এলাকায় অবস্থিত সব শিল্পকারখানা, ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট এবং সিএনজি রিফুয়েলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাশাপাশি সংলগ্ন এলাকাগুলোতে গ্যাসের চাপ কমে যেতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস।

সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একই সঙ্গে কাজ শেষ হওয়ার পর দ্রুততম সময়ে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে সংস্থাটি।

এই বিভাগের আরো খবর