1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মাদ্রাসা ছাত্রীকে অচেতন করে ধর্ষণের অভিযোগ, চার জনের বিরুদ্ধে মামলা - আজকের কাগজ
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাতে স্ত্রীর কাছে ফোনে টাকা দাবি, সকালে হোটেলে মিলল শিক্ষকের লাশ ‘আমার সুইটিরে আইনা দ্যাও, আমি ওরে দেহুম’ পুলিশের ওপর হামলা করে ২৮ মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আহত এএসআই ‘সুপারভাইজার বাস চালাচ্ছিলেন’, ওভারটেক করতে গিয়ে সংঘর্ষে নিহত ১৪ এবার নাতির অস্ত্রের আঘাতে দাদার ক্ষতবিক্ষত লাশ! আটক নাতি নিখোঁজের ২৪ দিন পর শালবনে মিলল নিহত কিশোরের দেহাবশেষ, গ্রেপ্তার ২ চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশিকে নিয়ে এখন পর্যন্ত যা জানা গেছে নেশার টাকা না দেওয়ায় পাবনায় মাকে জবাই করে হত্যা, ছেলে আটক জুলাইয়ে ছাত্র-জনতা চাঁদাবাজদের জন্য রক্ত দেয়নি: ডা. শফিকুর রহমান

মাদ্রাসা ছাত্রীকে অচেতন করে ধর্ষণের অভিযোগ, চার জনের বিরুদ্ধে মামলা

কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫ ৫:১৮ পিএম
শেয়ার করুন

কুমিল্লায় এক মাদ্রাসা ছাত্রীকে প্রেমের অভিনয়ের পর ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় রোববার ভুক্তভোগী কিশোরী বাদী হয়ে প্রেমিক রিয়াজুল হক হামীমের বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা করেছেন। আসামি রিয়াজুল হক হামীম জেলার বুড়িচং উপজেলার বাকশীমূল গ্রামের রেজাউল করিমের ছেলে। ভিকটিম ওই কিশোরী স্থানীয় একটি সিনিয়র মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী।অভিযোগে জানা গেছে, মাদ্রাসার ওই ছাত্রীর সাথে একই এলাকার রিয়াজুল হক হামীমের (১৮) দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিলো। গত ২৭ মার্চ রাতে প্রেমিক রিয়াজুল হক হামীম প্রেমিকার বাড়ির পাশে গিয়ে মোবাইলে ফোন করে তার সাথে দেখা করতে বলে। প্রেমিকের কথামতো ওই কিশোরী ঘর থেকে বের হয়ে বাড়ির পাশে একটি নির্জন স্থানে যায়। সেখানে প্রেমিকের সাথে কথা বলার একপর্যায়ে তাকে কৌশলে পার্শ্ববর্তী একটি মাছের খামার পাহারার ঘরে নিয়ে যায়। সেখানে পানির সঙ্গে চেতনানাশক মিশিয়ে খাইয়ে রাতভর ধর্ষণ করে। ধর্ষণের পর তাকে সেখানে রেখে সে পালিয়ে যায়। পরিবারের লোকজন খোঁজাখুজি করে ঐ কিশোরীকে পরে উদ্ধার করে।

ওই কিশোরীর বাবা ও মা সাংবাদিকদের জানান, মেয়ের কাছ থেকে বিস্তারিত শুনে প্রেমিক হামীমের পরিবারের কাছে বিচার দিলে তারা বিয়ের আশ্বাস দেয়। ঈদের পর বিষয়টি সমাধানের কথা থাকলেও এখন ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তারা আমাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে এলাকা ছেড়ে গেছে। তাই নিরুপায় হয়ে ধর্ষণের অভিযোগে হামীমকে প্রধান আসামি করে বুড়িচং থানায় মামলা করা হয়েছে।

বুড়িচং থানার ওসি আজিজুল হক জানান, এ ঘটনায় ধর্ষক হামীম ও তার পরিবারের ৩ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

এই বিভাগের আরো খবর