1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
‘মানুষের ঘৃণা নিয়ে চাকরি করব না’ স্বেচ্ছায় অবসরে যাচ্ছেন পুলিশ কর্মকর্তা - আজকের কাগজ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক ড. শামীমা নাসরিন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেবিট ইমনকে যশোর থেকে গ্রেপ্তার সাপাহারে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ, ক্ষতি দেড় লাখের বেশি কুড়িগ্রামজুড়ে সাঁড়াশি অভিযান, আগুনে পুড়ল ২২৬ অবৈধ জাল মতলব উত্তরে সাবেক ছাত্রদল নেতাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মধ্যনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজা সহ ২ জন গ্রেফতার অতীতের দীর্ঘ ভোগান্তি অবসানে রুয়েটে এই ১ম অনলাইনে সনদ গ্রহণের সেবা চালু ভূমিকম্প মোকাবেলায় এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত ও বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত শ্রীমঙ্গলে এনসিপির গাড়িবহর আটকে দিল পুলিশ: হাসনাত-নাসীরুদ্দীনের সঙ্গে ধাক্কাধাক্কি শাপলা চত্বর হত্যা মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

‘মানুষের ঘৃণা নিয়ে চাকরি করব না’ স্বেচ্ছায় অবসরে যাচ্ছেন পুলিশ কর্মকর্তা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১২ আগস্ট, ২০২৪ ১০:৫২ এএম
শেয়ার করুন

ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে ছোট ভাইয়ের মনোনয়ন জমা দিতে গিয়ে বেশ সমালোচনার মুখে পড়েছিলেন পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) মো. মনিরুজ্জামান টুকু। এবার আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কড়া সমালোচনা করে চাকরি থেকে স্বেচ্ছায় অবসরে গেলেন টুরিস্ট পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শকের দায়িত্বে থাকা মো. মনিরুজ্জামান টুকু।

রোববার (১১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর তিনি আবেদন করেন।
এতে তিনি লিখেন, যথাবিহীত সম্মানপূর্বক আমি নিম্ন স্বাক্ষরকারী এই মর্মে জানাচ্ছি যে, মহান আল্লাহ তার কিতাবের সর্বশেষ পরিপূর্ণ সংস্করণ আল কোরআনের জ্ঞান ও ন্যায়-অন্যায় প্রজ্ঞা দান করায় আমি বুঝতে পারছি যে বাংলাদেশ পুলিশ বাহিনীতে আর চাকরি করা আমার জন্য সমীচীন নয়। এ কারণে ১১ আগস্ট, ২০২৪ তারিখে আমি পুলিশে আমার পদ থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করলাম।

তিনি আরও লিখেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হবার আগের কয়েকদিন ও বিগত ১০ বছরে বিভিন্ন সময়ে আওয়ামী লীগ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীদের অবৈধ আদেশ পালন করতে গিয়ে অবৈধ সরকারকে রক্ষার নামে নিজেদের ক্ষমতা ও অবৈধ অর্থ উপার্জনের পথকে দীর্ঘায়িত করার মানসে পুলিশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের হিংস্র ও বর্বর আদেশে শিশু-কিশোরসহ বহু মানুষকে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যরা হত্যা করেছে। যার প্রেক্ষিতে বাংলাদেশ পুলিশ বাহিনী বর্তমানে গণশত্রুতে পরিণত হয়েছে।

মনিরুজ্জামান টুকু লিখেছেন, বাংলার মানুষের ঘৃণার পাত্র হিসাবে আমি পুলিশ বাহিনীতে চাকরি করতে ইচ্ছুক নই বিধায় আমি চাকরি হতে স্বেচ্ছায় অবসর গ্রহণ করলাম। অতএব, আমার এ পদত্যাগপত্র গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আপনার সদয় মর্জি কামনা করছি।

ট্যুরিস্ট পুলিশ হেড কোয়ার্টার্সের রিসিভ অ্যান্ড ডেসপাচ শাখা আবেদন পত্রটি গ্রহণ করেছে।

এই বিভাগের আরো খবর