1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মিরপুর জাতীয় চিড়িয়াখানায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার - আজকের কাগজ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
নিরাপত্তা উদ্বেগে পাকিস্তান যাচ্ছেন না জেডি ভ্যান্স: ট্রাম্প বিগত সময়ের অপরাধ অনুসন্ধানে বিচারিক কমিশন গঠন করা হবে: জবি উপাচার্য কুড়িগ্রামে ৭৬ কেজি গাঁজাসহ আটক ১ চৌদ্দগ্রামে পিআইও’র বিরুদ্ধে নামমাত্র কাজ দেখিয়ে বরাদ্দের অর্থ লুট,অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কুড়িগ্রামে বাইক চোরচক্র ধরা, ৯ গ্রেপ্তার চার দাবিতে ববি শিক্ষার্থীদের ঢাকা–কুয়াকাটা মহাসড়ক অবরোধ, জনসাধারণের ভোগান্তি রাণীশংকৈলে শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে শ্রমিকের মৃত্যু মেরিন ড্রাইভে ভাড়ায় চালিত গাড়িতে আগুন: বেঁচে গেল যাত্রীরা খাল খননের মাধ্যমে কৃষি জমি তিন ফসলিতে রূপান্তর করা হবে: আবুল কালাম এমপি খাল খননে যশোর ও সিলেটে যাচ্ছেন প্রধানমন্ত্রী

মিরপুর জাতীয় চিড়িয়াখানায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

এস এম রাসেল
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪ ৬:১০ পিএম
শেয়ার করুন

রাজধানী মিরপুর জাতীয় চিড়িয়াখানার উত্তর লেকে অজ্ঞাত ব্যক্তির লাশ ভেসে উঠার খবর পাওয়া গেছে। জানা গেছে, চিড়িয়াখানা ঘুড়তে আশা দর্শনার্থী ও স্থানীয় লোকজন উত্তর লেকের পানিতে বৃহস্পতিবার ১১’ই জুলাই সকাল পনে ১১ টার দিকে একটি লাশ ভেসে থাকতে দেখে। পরে এ বিষয়টি কর্তৃপক্ষকে অবগত করে স্থানীয় লোকজন। এ সময় কর্তৃপক্ষ এসে লেকের পানিতে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে অজ্ঞাত ব্যক্তির লাশ লেক থেকে উদ্ধার করে। তবে এখনো তার কোন পরিচয় সনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে লাশটি গতকাল ১০ জুলাই বুধবার কোন এক সময়ে রাতে চিড়িয়াখানার উত্তর লেকে পাশ্ববর্তী কোন এক জায়গাতে ভাসতে ভাসতে তিরে আসে। তবে তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশটির শরীরে পরনে কোন জামা কাপড় ছিল না। উলঙ্গ অবস্থায় তাকে উপুড় হয়ে লেকের পানিতে ভেসে থাকতে দেখা গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এদিকে এ ঘটনায় রিপোর্টটি প্রকাশের আগ মুহুর্ত শাহআলী থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে। লাশ পাওয়াকে কেন্দ্র করে চিড়িয়াখানা এলাকাতে দূর-দূরান্ত থেকে ঘুরতে আসা দর্শনার্থীদের মাঝে ভীত ও আতঙ্ক ছড়িয়ে পরে এবং স্থানীয়দের মাঝে চাঞ্চল্য সৃষ্টি হয়! তবে পরিবেশ আগের মোতই সাভাবিক আছে বলে যানিয়েছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

এ ঘটনায় শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান “আজকের কাগজকে” বলেন, মৃত ব্যক্তির শরীরে আঘাতের কোন চিহ্ন আছে বলে মনে হয়নি। পরিচয় সনাক্তকরণের জন্য কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এখনো ক্লু পাওয়া যায়নি। আরও জিজ্ঞাসাবাদ করা হবে। ময়নাতদন্তের পর সব কিছু বিস্তারিত বলা যাবে।

এ বিষয়ে জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডাঃ রফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি “আজকের কাগজকে” বলেন, মৃত ব্যক্তি ভারসাম্যহীন হয়ে থাকতে পারে। তিনি হয়তো উত্তর পশ্চিম বালুর মাঠের নিচু জায়গা দিয়ে চিড়িয়াখানার ভেতরে প্রবেশ করেছে এ কারণে কেউ তাকে দেখতে পায়নি। তিনি আরও বলেন, হযরত কুমির-শাহ (রঃ) মাজার দরবারে তাকে অনেকেই দেখেছেন তবে কি ভাবে তিনি চিড়িয়াখানার লেকে এলেন তা যানা যায়নি। লাশ পাওয়াকে কেন্দ্র করে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন তিনি। ঘুরতে আসা দর্শনার্থীদের উদ্দেশ্যে করে বলেন, আতঙ্কিত না হয়ে নিরাপদে ঘোরাফেরা ও চলাচল করার পরামর্শ দেন এই কর্মকর্তা।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *