
রাজধানীর মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহিদদের স্মরণে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আকরাম আহমেদ এর উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়।
২৩ সেপ্টেম্বর, সোমবার বেলায় ১২টা মিরপুর- ১ সনি সিনেমা হলের সামনে গোল চত্বর, মিরপুর-২ মেইন সড়কের ডিভাইডেড, মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম সংলগ্ন মুল সড়কের ডিভাইডেড ও কালশী মোড় গোল চত্বরসহ আশে পাশে কাটবাদম, গন্ধরাজ, বকুল, সিজিএম, নিমগাছ, কামিনি গাছসহ শতাধিক গাছ রোপন করা হয়। এতে উপস্থিত ছিলেন মিরপুর থানা ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম, মোঃ রাব্বি, ফয়সাল, মোজাম্মেল হোসেন আবির, দারুসসালাম থানা ছাত্রদল নেতা মোঃ ওমর নাঈম, পল্লবী থানা ছাত্রদল নেতা মাহফুজ আল রাফি, ফাহিম শুভ্র, ৩ নং ওয়ার্ড ছাত্রদল নেতা মোঃ শাওন, মোহাম্মদপুর থানা ছাত্রদল নেতা মোঃ পারভেজ খাঁনসহ ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
Leave a Reply