1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মিল্টন সমাদ্দার বলির পাঁঠা: মিল্টনের আইনজীবী - আজকের কাগজ
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম:
সাজেকে থমথমে পরিস্থিতি ও অবরোধ, ধস পর্যটন খাতে কারওয়ান বাজারে চাঁদাবাজি: গ্রেপ্তার আদাবর থানা ছাত্রদল আহ্বায়ক নয়ন জামালপুরের যমুনা সার কারখানায় ফের উৎপাদন শুরু পরকীয়ার অপবাদে বাড়িতে ঢুকে নারীকে মারধর, চুল কেটে শরীরে মরিচের গুঁড়া স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এএসপিকে মারধর এই মুহূর্তে এনসিপির কোনো আদর্শ নেই: রাশেদ খাঁন এনসিপির শীর্ষ নেতৃত্বে রদবদল, কারও পদোন্নতি, কারও পদাবনতি রাশিয়ার ৪০ হাজার মেট্রিক টন ডিজেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে থার্ড টার্মিনাল চুক্তি: কঠিন ৪ শর্তে দরকষাকষি আটকে দিয়েছে জাপান কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পে রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

মিল্টন সমাদ্দার বলির পাঁঠা: মিল্টনের আইনজীবী

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৫ মে, ২০২৪ ১:২৪ পিএম
শেয়ার করুন

মানবপাচার আইনের আরেক মামলায় ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম শান্তা আক্তারের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এ মামলার শুনানি শেষে মিল্টনের আইনজীবী আব্দুস ছালাম সিকদার বলেন, বাংলাদেশে নিরবচ্ছিন্ন অনেক ঘটনা ঘটে। এক ঘটনা চাপা দিতে আরও ১০ ঘটনা সৃজন করা হয়েছে। আর কিছু মনেই থাকে না। এই বাংলাদেশের ওপর অনেক প্রেতাত্মা ভর করেছে।

তিনি আরও বলেন, এই ভর নামানোর জন্য মিল্টন সমাদ্দার আজকে বলির পাঁঠা। কাউকে আড়াল করার জন্য, কাউকে হাইলাইটস করার জন্য এসব মামলা। এ মামলার ভবিষ্যৎ মাইনাস জিরো। এ মামলা যে আইনে দিয়েছে, আইনে কভার করে না। যে রিমান্ড দিয়েছে বিজ্ঞ আদালতের ওপর আমাদের কোনো কথা নাই। এ মামলায় রিমান্ডে মিল্টন সমাদ্দারের কাছ থেকে কিছুই পাওয়া যাবে না; যা পাওয়া যাবে সবকিছু আদালতে উপস্থাপন করেছি।

এদিন ভুয়া মৃত্যু সনদ প্রদানের অভিযোগে করা মামলায় তিন দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। তখন এ মামলায় তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা মিরপুর জোনাল টিমের উপপরিদর্শক মোহাম্মদ কামাল হোসেন।

এছাড়া মানবপাচার আইনের আরেক মামলায় তাকে গ্রেফতার দেখানোসহ সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে ডিবি পুলিশ। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুবের আদালত এ মামলায় তাকে গ্রেফতার দেখান।

এই বিভাগের আরো খবর