1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মুন্সীগঞ্জে মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২ - আজকের কাগজ
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা ব্যাংকক সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার গোপালগঞ্জে নারী আইনজীবীকে ঢিল ছুড়ে আঘাত করা সেই বিচারক প্রত্যাহার ইসরায়েলকে স্বীকৃতির শর্তেই সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প মিরপুর বিআরটিএতে অভিযান, আটক ৮ টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তি নিয়ে মতবিনিময় সভায় হামলা-ভাঙচুর, আহত কয়েকজন কালিয়াকৈরে বন্যপ্রাণী অপরাধ দমনে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত বাল্যবিয়ে রোধে ৭৩ যুব সংগঠনের নজির কুড়িগ্রামে টেকনাফে র‌্যাবের অভিযানে ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার চরফ্যাশনে ডিজিটাল লেনদেনে ক্যাশলেস বাংলাদেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪ ১২:৫৭ পিএম
শেয়ার করুন

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নের বেসনাল‌ এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গোরস্থানে দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
উপজেলার বেশনাল গোরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন,মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের হান্নান ছৈয়ালের ছেলে মো. নাসির ছৈয়াল (২৬), একই উপজেলার দ্বীন ইসলাম গাজীর ছেলে মোকসেদ গাজী (২৭)।আহত ব্যক্তির নাম মো. সোহাগ (২৬)।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়,মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে দুটি মোটরসাইকেলে করে নাসির,মোকসেদ‌ গংরা টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল বাজার থেকে দিঘীরপাড় বাজারের দিকে যাচ্ছিলো।দুর্ঘটনা কবলিত মোটরসাইেলটি চালাচ্ছিলো নাসির। নাসিরের পেছনে বসেছিল মোকসেদ এবং সোহাগ।তাদের কিছুদুর পেছনে ছিল আরো একটি মোটরসাইকেল। নাসিরদের মোটরসাইকেলটি বেশনাল গোরস্থান এলাকায় এসে নিয়ন্ত্রণ হারায়। এক পর্যায়ে গোরস্তানের দেয়ালে সজড়ো ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পরে তিনজন।

অন্য মোটরসাইকেলের চালক রমি সরদার ঘটনা স্থলে তিনজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

পুলিশ রমি সরদারের বরাত দিয়ে জানান,দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই মারা যায় মোকসেদ গাজী। নাসির এবং সোহাগকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক নাসিরকে মৃত ঘোষণা করেন। সোহাগকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের পুলিশের উপপরিদর্শক(এসআই) এম আশরাফুল ইসলাম বলেন, মোটরসাইকেলের অতিরিক্ত গতির কারণ এই দুর্ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় নিহত দুজনের লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই বিভাগের আরো খবর