1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
যারা আইনশৃঙ্খলার অবনতি করতে চায়, আমরা তাদের হাত ভেঙে দেব: স্বরাষ্ট্র উপদেষ্টা - আজকের কাগজ
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম:
ফেসবুকে প্রেম, ধর্মান্তরিত হয়ে চীনের ওয়্যাং বিয়ে করলেন বাংলাদেশী লিজাকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা জানালেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর সাদেকা হালিমসহ ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত চট্টগ্রামে বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ৩ অটোরিকশা, নিহত ২ কুড়িগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ঘিরে কিশোর-কিশোরীদের ফুটবল উৎসব আমিরাতে ভিসা বাতিল নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মধ্যনগর সীমান্তে বাঙ্গালভিটায় বিজিবির অভিযানে, ২৮ ভারতীয় গরু ও ১ টি স্টিলবডি নৌকা আটক ফুলবাড়ী সীমান্তে ২৯ বিজিবির অভিযানে নেশাজাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ জব্দ কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা: বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিক্রিয়া চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের পক্ষে আদালতে ছিল না কোন আইনজীবী

যারা আইনশৃঙ্খলার অবনতি করতে চায়, আমরা তাদের হাত ভেঙে দেব: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪ ১:৩৩ পিএম
শেয়ার করুন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘কোনো অবস্থাতেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে দেওয়া যাবে না। যারা আইনশৃঙ্খলা অবনতির চেষ্টা করবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করতে চায়, আমরা তাদের হাত ভেঙে দেব।’

আজ শনিবার দুপুরে রাঙামাটিতে বিশেষ আইনশৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। রাঙামাটি রিজিয়নের প্রান্তিক হলে পাহাড়ে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাঙামাটির বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টান নেতৃত্বে সরকারের উচ্চপর্যায়ের এই সভা অনষ্ঠিত হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে যে ঘটনা ঘটছে এর জন্য উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে তদন্ত কমিটি গঠন করব। আমরা তাদের হাত ভেঙে দেব। আমি বারবার অনুরোধ করব, আইনশৃঙ্খলার যেন উন্নতি হয়। আমাদেরকে সহযোগিতা করবেন।’ স

এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন, ‘দেয়ালে দেয়ালে আমরা যে গ্রাফিতি (ঢাকায় সম্প্রীতির বন্ধনের বাণীযুক্ত গ্রাফিতি) দেখেছি, এখানেও (পার্বত্য জেলা) তা দেখতে চাই। আমরা সবাই সম্প্রতি দেখতে চাই, কিন্তু কোথায় যেন ছন্দপতন হচ্ছে।

এ সময় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, সেনাবাহিনীর জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলামসহ সংশ্লিষ্ট কর্কর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর