1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
যুদ্ধের পর প্রথমবারের মতো আন্তর্জাতিক ফ্লাইট শুরু করলো ইরান - আজকের কাগজ
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
ইরান যুদ্ধে ব্যবহার করা যুক্তরাজ্যের বিমানঘাঁটিতে আগুন ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দোষীদের শাস্তি দাবিতে বেরোবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে রক্ষা ক্যাশলেস ক্যাম্পাস দাবির প্রায় দেড় বছর: রুয়েটে পেমেন্ট অটোমেশন বাস্তবায়নে ধীরগতি নওগাঁয় বিএনপি নেতার বিরুদ্ধে কৃষি প্রণোদনার সার নিয়ে অপপ্রচার ৮ তলা ভবন থেকে ফেলে শিক্ষার্থী হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার মেরিন ড্রাইভ সড়কে টেকনাফের হ্নীলার তিন নারী ইয়াবাসহ আটক প্রতারক চক্রের ফাঁদ থেকে উদ্ধার হলো নিখোঁজ হওয়া এক কিশোর নারী আসন: এবার ৮৮ শতাংশ প্রার্থী উচ্চশিক্ষিত, স্বশিক্ষিত দু’জন দূরপাল্লার বাসের নতুন ভাড়ার তালিকা প্রকাশ, কোন রুটে কত ভাড়া?

যুদ্ধের পর প্রথমবারের মতো আন্তর্জাতিক ফ্লাইট শুরু করলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ ৮:৩৬ পিএম
শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর দীর্ঘ দুই মাস পর প্রথমবারের মতো তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাণিজ্যিক ফ্লাইট চলাচল শুরু করেছে ইরান।

আজ শনিবার (২৫ এপ্রিল) সকালে এই কার্যক্রম শুরু হয় বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ। মার্কিন বার্তাসংস্থা এপি এ খবর জানিয়েছে।

মেহর নিউজ জানায়, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরাইল সামরিক আগ্রাসনের পর ইরান নিজেদের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেয়। পরে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।

দুই সপ্তাহ আগে পাকিস্তানে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা হলেও তা সফল হয়নি। বর্তমানে দ্বিতীয় দফা আলোচনার উদ্যোগ চলছে। এ প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইসলামাবাদে অবস্থান করছেন। একই সময়ে মার্কিন দূত স্টিভ উইটকফ ও জারেড কুশনার পাকিস্তানের রাজধানীর পথে রয়েছেন।

পরিস্থিতি উন্নতির ধারাবাহিকতায় এর আগে দেশটির বিভিন্ন বিমানবন্দরে অভ্যন্তরীণ ফ্লাইট চালু করা হয়। সর্বশেষ আন্তর্জাতিক ফ্লাইট চালুর মাধ্যমে আকাশপথে যোগাযোগ আংশিকভাবে স্বাভাবিক হলো।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানায়, তেহরান থেকে প্রথম দফার ফ্লাইটগুলো তুরস্কের ইস্তাম্বুল, ওমানের মাসকাট এবং সৌদি আরবের মদিনার উদ্দেশ্যে ছেড়ে গেছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *