1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
যৌক্তিক দাবি আদায়ের লক্ষে জবি শিক্ষার্থীদের ভিসি ভবন ঘেরাও - আজকের কাগজ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে গেছে : প্রধানমন্ত্রী ডিএনসিসির সাড়ে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করছে ট্রাম্প প্রশাসন খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ম্যারাডোনাকে জয় উৎস্বর্গ করে মেসি বললেন ‘ফাইনাল হবে সমানে সমান’ কুড়িগ্রামে নিজ ঘরে আগুন দিয়ে অস্ত্র হাতে যুবকের তাণ্ডব বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত ববি হলে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২০-২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ খেলাপি ঋণ কমাতে বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

যৌক্তিক দাবি আদায়ের লক্ষে জবি শিক্ষার্থীদের ভিসি ভবন ঘেরাও

ছায়মা ইসলাম মিম, জবি প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬ ৮:০১ পিএম
শেয়ার করুন

আবাসন বৃত্তির প্রথম কিস্তিতেই ২০২৪-২৫ শিক্ষাবর্ষ অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০ তম আবর্তনের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবিতে সকাল ১০ টা থেকে ভিসি ভবন ঘেরাও করেছে শিক্ষার্থীরা।

শনিবার (২৫ জানুয়ারি) ভিসি ভবনের সামনে আন্দোলন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।২০ ব্যাচ বঞ্চিত কেনো,জবাব চাই জবাব দাও।২০ ব্যাচ বঞ্চিত কেনো,প্রশাসন জবাব চাই।২০ ব্যাচ সংগ্রাম করে,
জকসু কি করে।একশন টু একশন,ডায়রেক্ট একশন বৈষম্যের সিদ্ধান্ত,মানি না মানবো না ইত্যাদি স্লোগানের মাধ্যমে উত্তাল হয়ে ওঠে ভিসি ভবন।

আন্দোলনের এক পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে উপস্থিত হন জকসুর এজিএস মাসুদ রানা তিনি শিক্ষার্থীদের শান্ত থাকা আহ্বান জানিয়ে বলেন, “আমি হলো সাধারন শিক্ষার্থীদের প্রতিনিধি এবং তার আগে একজন শিক্ষার্থী। জগন্নাত বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকে আজ পর্যন্ত যত আন্দোলন হয়েছে আমি সাথেই ছিলাম তাই তোমাদের দাবিই আমার দাবি।তিনি আরও বলেন তোমরা যে দাবি করেছো তা কোন ভাবেই অযৌক্তিক নয় এটি সম্পূর্ণ যৌক্তিক দাবি তাই তোমরা শান্ত হও আমরা ভিসি স্যারের সাথে আলোচনায় বসবো।”

প্রাশাসন এবং জকসু প্রতিনিধিদের আশানুরূপ সারা না পেলে এক পর্যায়ে শিক্ষার্থীরা ভিসি ভবনের গেটে তালা লাগিয়ে দেয় কিন্তু অন্য গেটে তালার ব্যবস্থা না থাকায় প্রশাসন সেখান দিয়ে বের হয়ে যায়।

এ বিষয়ে একজন আন্দোলনকারী শিক্ষার্থী জানান,” আমরা ২০ ব্যাচের শিক্ষার্থীরা আমাদের যৌক্তিক দাবি পূরণের জন্য শান্তিপূর্ন ভাবে সকাল থেকে আন্দোলন শুরু করি এবং সকাল ১০ টার দিকে আমরা একটা স্মারকলিপি জমা দেই সেখানে ভিসি স্যার আমাদের সাথে কিছু কথা বলেন তবে তার আমাদের দিকে কোন সুদৃষ্টি ছিল না তাই আমরা আবার আন্দোলন শুরু করি এক পর্যায়ে বাধ্য হয়ে আমরা গেট গুলোতে তালা লাগায় এবং পেছনে একটা গেট ছিল যেখানে তালার কোন ব্যবস্থা ছিল না, এই লেজুর বিহীন প্রাশাসন সেই গেট দিয়ে নেক্কারজনক ভাবে পালিয়ে গিয়েছে এটা খুবই লজ্জাজনক। ”

শিক্ষার্থীরা জানান যে, “এটা তাদের যৌক্তিক দাবি আবাসন বৃত্তি তাদের অধিকার। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এ আন্দোলন চলমান রাখবেন বলে জানান এবং সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার আহ্বান জানান।”

এই বিভাগের আরো খবর