1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রংপুরে শিকলবন্দী কিশোরী উদ্ধার - আজকের কাগজ
শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

রংপুরে শিকলবন্দী কিশোরী উদ্ধার

মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১ মে, ২০২৬ ৮:২২ পিএম
শেয়ার করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলায় শিকলবন্দী অবস্থায় এক কিশোরীকে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। ইউএনও মো. মোনাববর হোসেনের নির্দেশে দ্রুত অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) উপজেলার সয়ার ইউনিয়নের মাছুয়াপাড়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়। যৌথ অভিযানে প্রশাসন, পুলিশ ও সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
জানা যায়, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার দক্ষিণ বাহাগিলী গ্রামের মাহাবুব আলম মুন্নার সঙ্গে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক থেকে তিন মাস আগে তারা স্বেচ্ছায় বিয়ে করেন। পরে বাবার বাড়িতে গেলে তাকে আটকে রাখা হয় বলে অভিযোগ ওঠে। প্রায় ১২–১৫ দিন ধরে তাকে শিকল দিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগও পাওয়া যায়।
এ ঘটনায় কিশোরীর শ্বশুর মজনু মিয়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দাখিল করলে প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয়। পরে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনার নেতৃত্বে অভিযান চালিয়ে কিশোরীকে শিকলমুক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধারের পর জানা যায়, কিশোরীর বয়স ১৮ বছরের নিচে, ফলে বিয়েটি আইনগতভাবে বৈধ নয় বলে জানিয়েছে প্রশাসন।
তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মোনাববর হোসেন বলেন, “অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের অমানবিক ঘটনায় প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।”

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *