1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রাজধানীর ৩০০০ গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করছে তিতাস - আজকের কাগজ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম:
রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২ আরেকটি নতুন সিটি করপোরেশন হচ্ছে এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেক জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী বাসার সামনে গল্প করছিল এইচএসসি পরীক্ষার্থী, হঠাৎ এলোপাতাড়ি গুলি একতলা থেকে লাফিয়ে কোনো রকম বেঁচে ফিরেছি: স্নিগ্ধা চৌধুরী জ্বিনের মাধ্যমে স্বর্ণ দ্বিগুণ, চরফ্যাশনে প্রতারণা মামলায় ৪ জন আটক ঝিনাইগাতীতে গ্রামীণ উন্নয়ন প্রকল্পের রাস্তা পরিদর্শন করলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী টানা বর্ষণে চরফ্যাশনের গ্রামীণ উন্নয়ন প্রকল্পের কাঁচা রাস্তার বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ! জুলাই পরবর্তী সময়ে বেরোবির গণিত বিভাগ নির্বাচনে প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতারা

রাজধানীর ৩০০০ গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করছে তিতাস

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২ ৭:৪১ এএম
শেয়ার করুন

বকেয়া বিল না পেয়ে রাজধানীর তিন হাজার আবাসিক গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান শুরু করেছে বিতরণ সংস্থা তিতাস। আজ সোমবার সকাল ১০টা থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় এই অভিযান শুরু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে তিতাসের রাজস্ব শাখার জিএম রশিদুল আলম বলেন, ‘রামপুরা ব্রিজ থেকে উত্তরা এবং কারওয়ান বাজার থেকে সাতারকুল পর্যন্ত এলাকা তিতাসের কুড়িল কার্যালয়ের আওতায় পড়েছে। এসব এলাকার প্রায় তিন হাজার আবাসিক গ্রাহকের বিল বকেয়া রয়েছে। দীর্ঘদিন তাগাদা দেওয়ার পরও তারা বিল পরিশোধ করেননি।’

তিনি আরও বলেন, ‘আমরা পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সারাদিন এসব সংযোগ বিচ্ছিন্ন করব। বকেয়া পরিশোধ করলে আবার সংযোগ দেওয়া হবে।’

গ্যাস সংকটের কারণে দেশে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি স্থবির হয়ে পড়েছে শিল্প ও কলকারাখানা। এ সংকটের মধ্যে অবৈধ গ্যাস সংযোগ এবং বকেয়া নিয়ে আলোচনা হচ্ছে।

অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, মোট ৪২টি দলে ভাগ হয়ে তারা সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান চালাচ্ছেন।

এই বিভাগের আরো খবর