1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রুয়েটের সমাবর্তন আগামী বছর জানুয়ারির শেষ সপ্তাহে - আজকের কাগজ
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ভেটিংয়ের অপেক্ষায় পে-স্কেলের গেজেট, হালনাগাদ হচ্ছে পেনশনের তথ্য ধামরাইয়ে অটোরিকশা-পিকআপ ভ্যানের সংঘর্ষ, শিশুসহ নিহত ৩ কুবিতে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের দাবি ছাত্রদলের চিলমারীতে ব্রহ্মপুত্র থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার ইরানের স্কুলে মার্কিন হামলা যুদ্ধাপরাধের শামিল: জাতিসংঘ যত ভালো সরকারই আসুক, ড. ইউনূসের চুক্তির কারণে দেশ চালানো মহাকঠিন: হাবিবুর রহমান হাবিব হাসপাতালই ‘মরণ ফাঁদ’, আগুনে ১৪ নবজাতকের মৃত্যুতে মিললো ভয়াবহ অব্যবস্থাপনা যেভাবে কাজ করবে ভূমি মন্ত্রণালয়ের নতুন অ্যাপ ‘ভূমিদৃষ্টি’ ডেঙ্গু কেড়ে নিলো আরও ৫ প্রাণ, হাসপাতালে নতুন রোগী ১৪৮৪ পুলিশের ডিআইজি পদে বড় রদবদল, বদলি পাঁচ জ্যেষ্ঠ কর্মকর্তা

রুয়েটের সমাবর্তন আগামী বছর জানুয়ারির শেষ সপ্তাহে

রুয়েট প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ৯:১৭ পিএম
শেয়ার করুন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সমাবর্তন আগামী ২০২৭ সালের জানুয়ারির শেষ সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের নেতৃত্বে প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎকালে সমাবর্তন আয়োজনের বিষয়ে প্রাথমিক সম্মতি পাওয়া গেছে।

সাক্ষাৎকালে রুয়েটের শিক্ষা কার্যক্রম, গবেষণা, অবকাঠামোগত উন্নয়ন ও সামগ্রিক একাডেমিক অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। এসময় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন আয়োজন নিয়েও আলোচনা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির অনুমতিক্রমে আগামী বছরের জানুয়ারির শেষ সপ্তাহে সমাবর্তন আয়োজনের প্রাথমিক সম্মতি পাওয়া গেলেও অনুষ্ঠানের চূড়ান্ত তারিখ রাষ্ট্রপতির সময়সূচি অনুযায়ী নির্ধারণ করা হবে। সমাবর্তনের বিস্তারিত কর্মসূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

সৌজন্য সাক্ষাতে রুয়েটের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসাইন, সিন্ডিকেট সদস্য, বিভিন্ন দপ্তরের পরিচালকগণ, অনুষদের ডিন এবং সাবেক রুয়েট শিক্ষার্থী ও নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন বকুল উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরাও এ সময় উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তুলতে দেশের প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। দেশের প্রযুক্তিগত ও অর্থনৈতিক উন্নয়নেও এসব প্রতিষ্ঠানের অবদানের কথা উল্লেখ করেন তিনি।

এছাড়াও রুয়েটের শিক্ষা ও গবেষণার মান আরও উন্নত করার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়টির সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি। একই সঙ্গে দেশের প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা ও গবেষণার মানোন্নয়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

এই বিভাগের আরো খবর