1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রোববার কূটনীতিকদের ব্রিফ করবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস - আজকের কাগজ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম:
এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেক জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী বাসার সামনে গল্প করছিল এইচএসসি পরীক্ষার্থী, হঠাৎ এলোপাতাড়ি গুলি একতলা থেকে লাফিয়ে কোনো রকম বেঁচে ফিরেছি: স্নিগ্ধা চৌধুরী জ্বিনের মাধ্যমে স্বর্ণ দ্বিগুণ, চরফ্যাশনে প্রতারণা মামলায় ৪ জন আটক ঝিনাইগাতীতে গ্রামীণ উন্নয়ন প্রকল্পের রাস্তা পরিদর্শন করলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী টানা বর্ষণে চরফ্যাশনের গ্রামীণ উন্নয়ন প্রকল্পের কাঁচা রাস্তার বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ! জুলাই পরবর্তী সময়ে বেরোবির গণিত বিভাগ নির্বাচনে প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতারা চুক্তি না হলে ইরানের পারমাণবিক স্থাপনায় বড় হামলার হুমকি ট্রাম্পের নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী

রোববার কূটনীতিকদের ব্রিফ করবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪ ১২:৩৬ পিএম
শেয়ার করুন

অন্তর্ববর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের ব্রিফ করবেন।

রোববার (১৮ আগস্ট) সকাল ১০টায় একটি হোটেলে তাদের ব্রিফ করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।

কূটনৈতিকদের ব্রিফিং শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের ব্রিফ করবেন।

কূটনীতিকদের সুরক্ষা ও নিরাপত্তার আশ্বাস দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের নতুন ভবিষ্যতের রূপরেখা তৈরির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন চেয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেন গত ১২ আগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক সংবাদ সম্মেলনে ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের বলেন,‘আমরা বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের জন্য একটি নতুন ভবিষ্যতের রূপরেখা তৈরির যাত্রা শুরু করেছে। এতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আমাদের সব বন্ধু ও অংশীদাররা আমাদের সরকার ও জনগণের পাশে থাকবে।’

তিনি বলেন, তারা আশ্বস্ত হতে পারেন, কূটনৈতিক ও কনস্যুলার এলাকা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সুরক্ষা ও নিরাপত্তা অন্যতম প্রধান অগ্রাধিকার পাবে।

হোসেন আরো বলেন,‘আমাদের ভূখণ্ডে বসবাসরত সব বিদেশী নাগরিকের সুরক্ষা নিশ্চিত করার প্রয়োজনীয়তা সম্পর্কেও আমরা সজাগ রয়েছি।’

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ এবং স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সরকার দ্রুত ও সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিয়েছে।

সূত্র : ইউএনবি

এই বিভাগের আরো খবর