1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
শর্তে রাজি না হওয়ায় গুলি করে হত্যা অভিনেত্রীকে - আজকের কাগজ
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম:
ফেসবুকে প্রেম, ধর্মান্তরিত হয়ে চীনের ওয়্যাং বিয়ে করলেন বাংলাদেশী লিজাকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা জানালেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর সাদেকা হালিমসহ ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত চট্টগ্রামে বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ৩ অটোরিকশা, নিহত ২ কুড়িগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ঘিরে কিশোর-কিশোরীদের ফুটবল উৎসব আমিরাতে ভিসা বাতিল নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মধ্যনগর সীমান্তে বাঙ্গালভিটায় বিজিবির অভিযানে, ২৮ ভারতীয় গরু ও ১ টি স্টিলবডি নৌকা আটক ফুলবাড়ী সীমান্তে ২৯ বিজিবির অভিযানে নেশাজাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ জব্দ কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা: বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিক্রিয়া চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের পক্ষে আদালতে ছিল না কোন আইনজীবী

শর্তে রাজি না হওয়ায় গুলি করে হত্যা অভিনেত্রীকে

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪ ২:৫০ পিএম
শেয়ার করুন

পাকিস্তানে পাশতো নাটক ও মঞ্চ অভিনয়শিল্পী খুশবু খানকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার দেশটির নওশেরা জেলার একটি শস্যক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

নিহতের ভাই পুলিশের দুজনের নামে অভিযোগ করেছেন। পুলিশ জানিয়েছে তাদের ধরতে অভিযান শুরু হয়েছে। তাদের মধ্যে একজন আগে থেকেই এক অভিনেত্রীকে হত্যা মামলার আসামী।

নিহতের ভাই দাবি করেন, খুশবুকে শুধুমাত্র তাদের কাজে যুক্ত করতে চাইতো খুনিরা। তাদের দাবি ছিল খুশবু অন্য কোথাও কাজ করতে পারবে না এবং ইন্ডাস্ট্রিও ছাড়তে পারবে না। খুশবু এই শর্তে রাজি ছিল না। সেজন্য তাকে একটি পার্টিতে ডেকে নিয়ে হত্যা করা হয়।

পুলিশ কর্মকর্তা নিয়াজ মুহাম্মদ খান বলেন, পুলিশের সন্দেহ খুশবুকে কৌশল করে সেই পার্টিতে নিয়ে যাওয়া হয়েছিল। খুনিরাও সেখানে ছিল। এরপর তাকে খুন করে মরদেহ ক্ষেতে ফেলে রাখা হয়।

পুলিশ সন্দেহভাজনদের বাড়ি তল্লাশি করে অপরাধের আলামত পেয়েছে। মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করেছে।

এই বিভাগের আরো খবর