1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
শিক্ষার্থীদের নিয়ে ‘পরীক্ষা-নিরীক্ষা’ না চালানোর আহ্বান হাসনাতের - আজকের কাগজ
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর যুবলীগ সম্পাদক নিখিলের ভাইসহ দুইজন কারাগারে ‘প্রাথমিকের বঞ্চিতদের রোববারের মধ্যে নিয়োগপত্র দিতে হবে’ ‘তেল-গ্যাসের সংকট নেই, এখন কী নিয়ে আন্দোলন করবেন’ মিয়ানমারের গণহত্যা মামলার রায় ঘোষণা হতে পারে আগামী মাসে ফ্যাসিবাদী শক্তিকে আর কোনোদিন দেশের মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে একদিনে আরও তিন মৃত্যু, মোট ১০৮৭ নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের গোপন বৈঠক থেকে সাংবাদিক সূর্য আটক বদলাচ্ছে পুলিশের বিশেষ ২ ইউনিটের নাম ‘অপরাধীর রাজনৈতিক পরিচয় দেখা হবে না, রাড্ডায় পুলিশের গাফিলতি থাকলে ব্যবস্থা’

শিক্ষার্থীদের নিয়ে ‘পরীক্ষা-নিরীক্ষা’ না চালানোর আহ্বান হাসনাতের

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬ ৯:২৯ পিএম
শেয়ার করুন

বন্যার মধ্যে এইচএসসি পরীক্ষা গ্রহণ, প্রশ্নপত্রে ভুল এবং শিক্ষার্থীদের দাবিকে গুরুত্ব না দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তিনি শিক্ষার্থীদের নিয়ে কোনো ধরনের “পরীক্ষা-নিরীক্ষা” না চালিয়ে তাদের প্রতি আরও সংবেদনশীল হওয়ার আহ্বান জানান।

মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের আয়োজিত “দেশ গড়তে জুলাই জাগরণ” শীর্ষক জুলাই পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, গণঅভ্যুত্থানের পর জনগণ যে পরিবর্তনের প্রত্যাশা করেছিল, বর্তমান সরকার তা পূরণে ব্যর্থ হয়েছে। জনগণ শুধু ব্যক্তি পরিবর্তন নয়, বরং পুরো শাসনব্যবস্থার সংস্কার চেয়েছিল। এ সময় সংবিধান সংস্কার প্রশ্নে সরকারের অবস্থানেরও সমালোচনা করেন তিনি।

এছাড়া চাঁদাবাজি, দুর্নীতি, গ্যাসের অবৈধ সংযোগ, ভূমি দখল, রাজস্ব ফাঁকি এবং সাধারণ মানুষের দুর্ভোগের অভিযোগ তুলে ধরে তিনি বলেন, জনগণ এসব অনিয়ম আর মেনে নেবে না। সুশাসন, জবাবদিহি এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী গুণগত রাজনৈতিক পরিবর্তন নিশ্চিত করারও দাবি জানান তিনি।

বক্তব্যের শেষাংশে স্থানীয় সরকার নির্বাচনে তরুণ নেতৃত্বকে এগিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন হাসনাত আবদুল্লাহ।

এ সময় এনসিপির পক্ষ থেকে সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে তুহিন মাহমুদ, সোনারগাঁও পৌরসভার মেয়র পদে মোস্তফা এবং পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাকিল সাইফুল্লাহর প্রতি সমর্থন ঘোষণা করা হয়।

এই বিভাগের আরো খবর