1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
শুক্রবারও মেট্রোরেল চলার বিষয়টি গুজব - আজকের কাগজ
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁয় চার হাজার ট্যাপেন্টাডল উদ্ধার,পাঁচ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক সালমান মুক্তাদির ইস্যুতে মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার দখলবাজি-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ : বিপ্লব কুমারের সম্পদ বিবরণী দাখিলের আদেশ আওয়ামী লীগের স্টাইলে বক্তব্য দিচ্ছে বিরোধী দল : মুক্তিযুদ্ধমন্ত্রী সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’; জানুয়ারিতে সংশোধন বিল, পাস হলেই গণভোট চরফ্যাশনে ব্যবসায়ীর গলা ও পেট কাটা মরদেহ উদ্ধার, সন্দেহভাজন নারীকে পিটিয়ে গুরুতর আহত, ঘরে বিক্ষুব্ধ জনতার আগুন

শুক্রবারও মেট্রোরেল চলার বিষয়টি গুজব

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪ ১১:৫৭ এএম
শেয়ার করুন

যাত্রীদের চাহিদার পরিপ্রেক্ষিতে মেট্রো রেল শুক্রবারও চালানোর প্রস্তুতি নিচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)—মঙ্গলবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। তবে কর্তৃপক্ষ বলছে বিষয়টি গুজব।

ডিএমটিসিএলের সচিব মোহাম্মদ আবদুর রউফ কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি মঙ্গলবার (১৪ মে) দুপুরে কালের কণ্ঠকে বলেন, ‘বিষয়টি নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি।

এখন পর্যন্ত শুক্রবার মেট্রো চলার বিষয়টি গুজব। যদি এ রকম কোনো সিদ্ধান্ত হয় তাহলে আমাদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে জানানো হবে।’

এমনকি আজ মঙ্গলবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে এ প্রসঙ্গে জানতে চাইলে তিনিও শুক্রবারে মেট্রে চলার বিষয়টি নিশ্চিত করেননি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা মেট্রোর মাত্র একটি লাইন চালু করেছি।

ধাপে ধাপে আরো পাঁচটি লাইন চালু হবে। পরে কোনো এক সময় শুক্রবার মেট্রো রেল চললেও চলতে পারে। তবে বিষয়টি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।’

বেশ কয়েকটি গণমাধ্যমে জানানো হয়, যাত্রীদের চাহিদার পরিপ্রেক্ষিতে শুক্রবারও মেট্রো রেল চালুর প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।

ডিএমটিসিএল সূত্র উল্লেখ করে সংবাদমাধ্যমগুলো দাবি করে, আগামী জুলাই থেকে শুক্রবারও মেট্রো রেল চলাচলের বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে।

বর্তমানে মেট্রো রেল সপ্তাহের ছয় দিন সকাল থেকে রাত পর্যন্ত চলাচল করছে। শুক্রবার বন্ধ থাকে মেট্রো রেল চলাচল।

বর্তমান সময়সূচি অনুযায়ী, দিনের প্রথম ট্রেন উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশনের উদ্দেশ্যে সকাল ৭টা ১০ মিনিটে ছেড়ে আসে এবং মতিঝিল স্টেশন থেকে সকাল সাড়ে ৭টায় উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়। এ ছাড়া দিনের শেষ ট্রেন রাত ৯টায় উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে আসে এবং মতিঝিল স্টেশন থেকে রাত ৯টা ৪০ মিনিটে উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়।

এই বিভাগের আরো খবর