1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
শ্রীনগরে ছেলে ও পুত্রবধুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন - আজকের কাগজ
রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম:
বিনামূল্যে বিশ্বকাপ দেখা যাবে ইউটিউবে অসহায় মানুষের পাশে দাঁড়ান: দলীয় নেতাকর্মীদের প্রধানমন্ত্রী শহীদ জিয়াউর রহমানের আদর্শে দেশ পরিচালনা হচ্ছে: স্পিকার ঢাকা বিশ্ববিদ্যালয় একটা কোচিং সেন্টার: ববি হাজ্জাজ ‘মেসি কী করবে, আগে বোঝা যায় না’ ফুটপাতে সন্তান প্রসব মানসিক ভারসাম্যহীন নারীর, দায়িত্ব নিল প্রশাসন হিলিতে ঈদ উপলক্ষে বর্ণাঢ্য লিজেন্ডস ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আদ-দ্বীনের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে নির্মাণ ত্রুটি পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর চিড়িয়াখানায় মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ কে দেখতে দর্শনার্থীদের ভিড় নির্বাচনের আগে আর্মেনিয়ার পশ্চিমমুখী অবস্থান ঠেকাতে রাশিয়ার গোপন তৎপরতার অভিযোগ

শ্রীনগরে ছেলে ও পুত্রবধুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মোঃ লিটন মাহমুদ
  • আপডেট টাইম : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪ ১১:৪৯ এএম
শেয়ার করুন

শ্রীনগরে ছেলে ও পুত্রবধুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এক অসহায় মা। শনিবার বিকাল সাড়ে ৩ টায় শ্রীনগর প্রেস ক্লাবে উপজেলার সেলামতি স্বাগতমপাড়া গ্রামের স্বামী পরিত্যাক্তা ফাতেমা বেগম (৫০) এই সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে ফাতেমা বেগম জানান, প্রায় ২৫ বছর আগে তার স্বামী অন্যত্র বিয়ে করে তাদেরকে ফেলে রেখে চলে যায়। একজন গৃহিনী হিসাবে ওই সময় ছোট ছোট ২ ছেলে ও ১ মেয়েকে নিয়ে অথৈ সাগরে পরে যান। নিরুপায় হয়ে সন্তানদেরকে নিয়ে ভাইদের সংসারে এসে আশ্রয় নেন। ভাইয়েরা তাকেসহ সন্তানদের ভরণপোষন দিতে থাকেন এবং বাড়ি করার জন্য জায়গা লিখে দেন।

পরবর্তীতে ভাইদের সহযোগীতায় তিনি দুবাই চলে যান। সেখানে ১০ বছর কঠিন পরিশ্রমের মাধ্যমে টাকা রোজগার করে ২ ছেলেকে দুবাই নেয়। ছেলেদেরকে দুবাই রেখে অসুস্থ শরীর নিয়ে তিনি দেশে চলে আসেন। ছোট ছেলে ফারদুলকে দুবাই নেওয়ার কিছুদিন পর কাউকে না জানিয়ে হুট করে দেশে চলে আসে এবং বিয়ে করে। পরে সে মালয়েশিয়া যাওয়ার জন্য বায়না ধরে।

ফারদুলের বিয়ের সময় করা ঋণ পরিশোধ ও ফারদুলের মালয়েশিয়া যাওয়ার জন্য এনজিও পপি ও জাগরণী থেকে ১০ লাখ টাকা ঋণ নেন। এর মধ্যে ফারদুল কৌশলে তার জমি লিখে নেয়। পরবর্তীতে জমি লিখে নেওয়ার বিষয়টি প্রকাশ্যে আসলে বড় ছেলে আমজাদ তার স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে চলে যায়। মায়ের উঠানো ঋণের টাকায় ফারদুল মালয়েশিয়া চলে যায়। কথা ছিল সেখানে গিয়ে ফারদুল এনজিও ঋণের কিস্তির টাকা পরিশোধ করবে। সে বেশ কিছুদিন কিস্তির টাকা পরিশোধ করলেও পরবর্তীতে তার স্ত্রী মাহমুদা আক্তারের পরামর্শে টাকা পাঠানো বন্ধ করে দেয়।

এনিয়ে আমাদের বউ শাশুরীর মধ্যে ঝগড়া বাধলে ছেলের বাই তাকে মারধর করে। লজ্জায় ঘৃণায় সে অতœহত্যার প্রস্তুতি নেয়। আমার ছোট ভাই রাসেল আমাদের বিষয়টি সমাধানের চেষ্টা করলে সে আমার পক্ষ নিয়েছে মনে করে আমার পুত্রবধু মাহমুদা বাদী হয়ে আমার ভাইয়ের বিরুদ্ধে আদালতে ধর্ষণ মামলা দায়ের করে। ছেলের পরামর্শে মাহমুদা আমাদের বাড়ি ছেরে দেউলভোগ এলাকায় ভাড়া থাকতে শুরু করে।

ফাতেমা বেগম আরো জানান, ছেলে ফারদুল কিস্তির টাকা ও তার ভরণ পোষনের টাকা দেওয়া বন্ধ করে দেয়। এনজিওর অনবরত চাপের কারনে দিশেহারা মা ফাতেমা বেগম দিশেহারা হয়ে পরেন।। নিরুপায় হয়ে ভাইদের কাছ থেকে টাকা ধার নেন। একপর্যায়ে কোন উপায় না দেখে তিনি ১ লাখ ৪৫ হাজার টাকায় বসত ঘর বিক্রি করে দেন। ঘরটি ভেঙ্গে নেওয়ার দিন পুত্রবধু ভাড়াকরা লোকজন নিয়ে বাড়িতে এসে উপস্থিত হয়। ভাড়াটিয়া লোকজন আমাকে মারধর শুরু করে। নিরুপায় হয়ে আমি আমার ভাই রাসেলকে ফোন দেই। এ সময় ওই পথ দিয়ে যাওয়ার সময় সাংবাদিক আব্দুর রকিব ও অমিত খান সেখানে উপস্থিত হয়। তাদের উপস্থিতি দেখে ভাড়াটিয়া বাহিনী সটকে পরে। পরবর্তীতে পুত্রবধু মাহমুদা আক্তার থানায় লিখিত অভিযোগ করে।

বিষয়টি নিয়ে শ্রীনগর থানা পুলিশ দুই পক্ষকে ডেকে সালিশ মিমাংসা বসে। সেখানে সুবিধা করতে না পেরে আক্রোশের বশবর্তী হয়ে পুত্রবধু আদালতে ফাতেমা বেগমের ভাই রাসেল, ভাতিজা ইব্রাহিমসহ দুই সাংবাদিকের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চাঁদাবাজির মামলা করে। মামলায় রাসেল গ্রেফতার হয়ে হাজতে রয়েছে। পুত্র ও পুত্রবধুর এমন অন্যায় অত্যাচারের হাত থেকে রক্ষা পেতে ফাতেমা বেগম প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

এই বিভাগের আরো খবর